বিঘ্ন কাটিয়ে স্বাভাবিক হলো এক্স
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মঙ্গলবার (৩১ মার্চ) কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিঘ্নটি কয়েক মিনিট স্থায়ী হয় এবং বর্তমানে প্ল্যাটফর্মটি স্বাভাবিক রয়েছে। খবর রয়টার্স।
ওয়েবসাইটটির তথ্যমতে, স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে সর্বোচ্চ ২১ হাজারের বেশি ব্যবহারকারী সমস্যার কথা জানান। দুই ঘণ্টার মধ্যে এই সংখ্যা কমে ৫৬২-এ দাঁড়ায়।
ডাউনডিটেক্টরের দেওয়া তথ্য ব্যবহারকারীদের পাঠানো প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এর চেয়ে ভিন্ন হতে পারে। এক্স কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি



