জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে। ওই নম্বর ব্যবহার করে অর্থ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি নিজেই।
২ ফেব্রুয়ারি, সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমার ফোন নম্বরটি হ্যাকড হয়েছে। আমি কোনো ধরনের অর্থসাহায্য চাইছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করার জন্য সবাইকে অনুরোধ করছি।’
তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
২০২৪ সালের ১৬ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান মুহাম্মদ ফাওজুল কবির খান। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিবিটেক/এফবিপি/এমইউএম



