ইউএফটিবি-তে ঈদে মিলাদুন্নবী’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইউএফটিবি-তে  ঈদে মিলাদুন্নবী’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৩  
৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৮  

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)  উপলক্ষে ইউএফটিবি-তে আলোচনা সভা ও দোয়া মাহফিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ (ইউএফটিবি)-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর, শনিবার গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। উপাচার্য তার বক্তব্যে বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য আলোর দিশারী হয়ে এসেছিলেন। তিনি মানবসভ্যতাকে মুক্তির পথে পরিচালিত করেছেন। সত্য, ন্যায়, সমতা, দয়া ও মানবকল্যাণ তাঁর জীবনাদর্শের মূল শিক্ষা। আমাদের প্রত্যেককে নিজের ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে নবী করীম (সা.)-এর শিক্ষা অনুসরণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম যদি সততা, নৈতিকতা ও জ্ঞানের আলোয় নিজেদের গড়ে তোলে, তাহলে সমাজ ও দেশ আলোকিত হবে।”

এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মোনাজাতে অংশগ্রহণ করেন।