সংকট মোকাবেলায় অ্যাডভান্সড সার্চ ফিল্টার নিয়ে এলো টুইটার

২৭ এপ্রিল, ২০২১ ১৩:১০  

করোনার কারণে ভারতে অক্সিজেনসহ দেখা দিয়েছে বিভিন্ন সংকট। তীব্র সংকটের সময়ে পাশে এসে দাঁড়িয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্লাটফর্মে যুক্ত করা হয়েছে নতুন অ্যাডভান্সড সার্চ ফিল্টার। এর ফলে করোনা আক্রান্তদের জন্য বেড, অক্সিজেন-সহ যাবতীয় জরুরি জিনিসের খোঁজ করা যাবে।

টুইটার আরও জানিয়েছে, এই অ্যাডভান্সড সার্চ ফিল্টারের সমস্ত সুবিধা পেতে টুইটার প্রোফাইলের ঠিক উপরের ডান দিকে লোকেশন অপশনে গিয়ে 'নেয়ার ইউ' বাটন অন করতে হবে। এরপরই প্রয়োজনয়ীতা অনুযায়ী সার্চ বারে গিয়ে বিষয়ের অনুসন্ধান করতে হবে একটি হ্যাশট্যাগ দিয়ে।

যেমন অক্সিজেন সিলিন্ডারের জন্য হ্যাশ অক্সিজেন সিলিন্ডার লিখতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিশ্বের অন্যতম জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটের সমস্ত সুবিধা পেতে কয়েকটি বিষয়ে অত্যন্ত সতর্ক হতে হবে। টুইট করার আগে মাথায় রাখতে হবে, আপনার কিওয়ার্ড যেন নির্দিষ্ট হয়, ফ্রেজ়, যথাযথ হ্যাশট্যাগ, নির্দিষ্ট ভাষা, ভৌগলিক অবস্থান, নির্দিষ্ট দিন ইত্যাদি একাধিক বিষয়।