বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে নোবিপ্রবি শিক্ষক- শিক্ষার্থী

৩ আগষ্ট, ২০২৪ ১৫:০২  

মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে মাইজদীর রাজপথে নোবিপ্রবিসহ নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 'বিক্ষোভ মিছিল ও সমাবেশ' কর্মসূচি চলছে। গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

এর আগে নোবিপ্রবির গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে নোবিপ্রবির কক্সবাজার স্টুডেন্টস এসোসিয়েশন।

অপরদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিরপরাধ ও সাধারণ শিক্ষার্থীদের যাতে হয়রানি না করা হয় সেলক্ষ্যে শিক্ষার্থীদের সুরক্ষা প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিদ্যমান সার্বিক পরিস্থিতিতে নিরপরাধ ও সাধারণ শিক্ষার্থীদের কোন প্রকার হয়রানি না করে তাদের সুরক্ষা প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।এছাড়াও  বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী অহেতুক হয়রানির শিকার হয় তাহলে নিম্নোক্ত শিক্ষকদের সাথে যোগাযোগ করার জন্য ০১৭১৭৪৯৯৭৪৯, ০১৭৭৫১২৬০৯৭ ও ০১৯৬৫৪৮৪৫০০ নভেম্বর অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।