ফের পেছালো ‘প্রিন্স অফ পার্সিয়া: দ্য স্যান্ডস অফ টাইম রিমেক’ প্রকাশ

৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:২৩  
মার্চে আসার কথা থাকলেও, এবার অনির্দিষ্টকালের জন্য পেছালো ‘প্রিন্স অফ পার্সিয়া: দ্য স্যান্ডস অফ টাইম রিমেক’ গেমটির বাজারে আসা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট। https://twitter.com/princeofpersia/status/1357735744463278083   গেমের ডেভেলপমেন্ট টিমের নামে ইউবিসফট টুইট বার্তায় লিখেছে, “আমরা আরও পরের কোনো তারিখে ‘প্রিন্স অফ পার্সিয়া: দ্য স্যান্ডস অফ টাইম রিমেক’ বাজারে আনার পরিকল্পনা করেছি।” প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট জানিয়েছে, বাজারে আসার পর গেমটি প্লেস্টেশন ৪, এক্সবক্স ওয়ান, এপিক গেমস স্টোরের মাধ্যমে পিসিতে এবং ইউপ্লে প্ল্যাটফর্মে পাওয়া যাবে। তখন এর রিমেকে আরও উন্নত ভিজুয়াল, আপডেটেড নিয়ন্ত্রণ এবং নতুন কণ্ঠ শোনা যাবে। এর আগে গত সেপ্টেম্বরে ‘প্রিন্স অফ পার্সিয়া: দ্য স্যান্ডস অফ টাইম রিমেক’ বাজারে আনার খবর জানিয়েছিলো ইউবিসফট। ওই সময় প্রতিষ্ঠানটি গেমটি জানুয়ারিতে মুক্তি দেয়ার কথা বললেও, পরে বছর শেষ হওয়ার আগেই সে তারিখ পিছিয়ে মার্চে নিয়ে যায় প্রতিষ্ঠানটি। মূল ‘প্রিন্স অফ পার্সিয়া: দ্য স্যান্ডস অফ টাইম’ বাজারে এসেছিল ২০০৩ সালে।