ক্রিপ্টো মালিকদের অর্ধেকই গতবছরে প্রথম ডিজিটাল সম্পদ কিনেছেন

৪ এপ্রিল, ২০২২ ২২:৪৩  
যুক্তরাষ্ট্র, ল্যাটিন আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রায় অর্ধেক ক্রিপ্টোকারেন্সি মালিকরা ২০২১ সালে সর্বপ্রথম ডিজিটাল সম্পদ কিনেছে। যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোকারেন্সিং এক্সচেঞ্জ জেমিনির নতুন এক জরিপে এই তথ্য প্রকাশ পেয়েছে। খবর রয়টার্স। গতবছরের নভেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে বিশ্বের ২০টি দেশের প্রায় ৩০ হাজার মানুষের উপর এই জরিপ চালানো হয়। সেখানে দেখা গেছে ২০২১ সাল ছিলো ক্রিপ্টোকারেন্সির জন্য সবচেয়ে সফল বছর। যদিও কয়েকটি দেশে ক্রিপ্টো মাইনিং নিষিদ্ধ এবং একাধিকবার দরপতন হয়েছে বিগত বছরে। জেমিনি জানিয়েছে, ক্রিপ্টো কেনায় বিশ্বের সবচেয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল ও ইন্দোনেশিয়া। ঐ দেশটিতে জরিপে অংশগ্রহণকারীদের ৪১ শতাংশই ক্রিপ্টোর মালিক। এছাড়া যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ এবং যুক্তরাজ্যের ১৮ শতাংশ অংশগ্রহণকারী কোনো না কেনো ক্রিপ্টোকারেন্সির মালিক বলে জানিয়েছেন। জরিপে দেখা যায়, যারা গতবছর ক্রিপ্টোকারেন্সি কিনেছেন, তাদের ৭৯ শতাংশই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্ভাবনা হিসেবে এই ডিজিটাল সম্পদ কিনেছেন। ডিবিটেক/বিএমটি