আগস্টে প্রকৌশল যন্ত্রাংশ ও বৈদ্যুতিক পণ্য রপ্তানি কমেছে
চলতি বছরের আগস্টে প্রকৌশল যন্ত্রাংশ ও বৈদ্যুতিক পণ্য রপ্তানি কমেছে ২১ মিলিয়ন ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, গত বছরের আগস্টে এই খাত থেকে ৪১ মিলিয়ন ডলারের বেশি রপ্তানি হয়েছিল। তবে চলতি বছরের আগস্টে এই দুই খাত থেকে ২০ মিলিয়ন ডলার রপ্তানি হয়েছে।
আগস্টে প্রকৌশল যন্ত্রাংশ ও বৈদ্যুতিক পণ্য রপ্তানি খাতে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৩৪ দশমিক ৪২ মিলিয়ন ডলারের বেশি।
লক্ষ্যমাত্রা থেকে মধ্যে প্রকৌশল যন্ত্রাংশ রপ্তানি কমেছে ৮ দশমিক ৪৫ মিলিয়ন ডলার এবং বৈদ্যুতিক পণ্য রপ্তানি কমেছে ৫ দশমিক ৭৭ মিলিয়ন ডলার।
এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী তৈরি পোশাক, বিশেষত নিটওয়্যার পণ্য রপ্তানি বাড়ার কারণে চলতি বছরের আগস্ট মাসে মোট ৩৩৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি।







