রিল মেকিং বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

রিল বিজয়ীদের কী বললেন তারেক রহমান ও জাইমা

রিল বিজয়ীদের কী বললেন তারেক রহমান ও জাইমা
২৪ জানুয়ারি, ২০২৬ ১৪:৩৬  
২৪ জানুয়ারি, ২০২৬ ১৬:৪৭  

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির আয়োজনে) ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের পাশাপাশি আছেন প্রায় ২৫০ থেকে ৩০০ জন অতিথি।

গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ২৪ জানুয়ারি, শনিবার দুপুরে অনুষ্ঠিত হয় ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানে। পার্কের ঝুলন্ত বেদীতে তারেক রহমানের ডান পাশেই বসেন কন্যা জাইমা রহমান। আর দুই পাশে গোলটেবিলের মতো বসেন বিজয়ীরা। বিপরীতে  বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব এ এ এম সালেহ শিবলীসহ দলের সিনিয়র নেতাদের দেখা যায়।

অপরপ্রান্তেই ছিলো বিভিন্ন মিডিয়ার সারি সারি ক্যামেরা। সেখান থেকেই বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার এই অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। 

বিজয়ী রিল মেকারদের উদ্দেশে তারেক রহমান বলেন, দক্ষিণ করিয়া গত বছর কন্টেন্ট মেকিং থেকে ১২ বিলিয়ন ডলার আয় করে। ওরা পারলে আমরাও পারবো। এজন্য আমাদের কিছু জিনিস করতে হবে। এই যেমন পানি ফিল্টারিয়ের মতো কয়েকটি স্তর পার করতে হবে। আমরা হুট করেই তা করতে পারবো না। আমরা পিছিয়ে গেলেও পরিকল্পনা করে কাজ করলে পারবো।  

পবালিক ওয়াইফাই এর ফ্রি অ্যাড পরিকল্পনা নিয়ে তারেক রহমানকে করা এক বিজয়ীর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রাথমিক থেকে সামাজিক মূল্যবোধ বিষয়ে জোর দিচ্ছি। এক্ষেত্রে সাইবার বুলিং এর মতো খারাপ বিষয়ে সচেতন করে তুলবো। নতুন কুঁড়ির সঙ্গে স্পোর্ট যু্ক্ত করবো। সিলেবাসে ৫-৬টা খেলা যুক্ত করবো। একটি বাচ্চা যখন আর্ট অ্যান্ড কালচারে ব্যস্ত থাকবে তাহলে গ্লাম্বেলিংয়ে যুক্ত হবে না। আমরা সরকারে গেলে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও স্পোর্ট মিনিস্ট্রিকে একটি টিম করে কাজ করবো।

অনলাইনে উত্তক্ত করার বিষয়ে বাবার কথার সঙ্গে যুক্ত করে জাইমা রহমান বলেন, অনলাইনে মেয়েরা-ছেলেরা সবাই হ্যারাজ হয়। ডিজিটাল মাধ্যমে সব কিছু কিভাবে ঠিকঠাক ভাবে রাখা যায় তা যদি শেখানো হয় তাহলে হ্যাকিং কমবে। তবে আমাদের সবাইকে কিভাবে হ্যারাসমেন্টের বিরুদ্ধে রিপোর্টিং করতে হয় তা সবাইকে শেখাতে হবে। এজন্য যদি একটি কমিউনিটি ডেস্ক করা যায়, স্থানীয়ভাবেই যদি সমস্যাগুলো সমাধানে একসঙ্গে কাজ করা যায় তাহলে এটা কমে আসবে। এজন্য আপনাদেরই সল্যুশন তৈরি করতে হবে।

আলোচনায়, ঢাকার যানজট কমাতে জেলা পর্যায়ে স্যাটেলাইট টাউন নির্মাণ, বিদেশে কাজের চাহিদার ভিত্তিতে ভকেশনাল ট্রেনিং চালু, ইয়্যুথ অ্যাডভাইজারি কাউন্সিল তৈরির মতো বিষয়ে পরিকল্পনার কথা উঠে আসে। ফ্যামিলি কার্ড যেন সিঙ্গেল মাদার এবং অতিপ্রয়োজনীয় নারী পান সে বিষয়ে গুরুত্বারো করা হয়। সামাজিক সুরক্ষা খাতে থাকা ১৩৮ প্রকল্প পূণর্বিন্যাস করার পরিকল্পনা তুলে ধরা হয়।  

বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ের উপরে এক মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীদের মধ্য থেকে জনমত (৩০ শতাংশ মার্ক) ও জুরি বোর্ডের মূল্যায়নে (৭০ শতাংশ মার্ক) ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। তারাই তারেক রহমান ও জাইমার সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতার সুযোগ পেয়েছেন।

ডিবিটেক/এফবিএন/ইকে