ড্যাফোডিলে দেশের প্রথম ‘মাল্টিমিডিয়া এআই হ্যাকাথন’ অনুষ্ঠিত

২৬ মে, ২০২৪ ১৩:২১  

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের অধীনে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মাল্টিমিডিয়া এআই হ্যাকাথন। এতে চারটি বিভাগে ৮৩০টি প্রজেক্ট জমা পড়ে। এর মধ্যে থেকে, জুরি বোর্ড চূড়ান্ত রাউন্ডের জন্য ২৩টি অসামান্য প্রকল্প নির্বাচন করেন।গত ১৮মে শুরু হওয়া এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় শনিবার (২৫মে)।

অনুষ্ঠানে "দ্য জার্নি অফ দ্য অ্যানিমেশন ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ" শীর্ষক একটি বিশেষ অধিবেশন অন্তর্ভুক্ত ছিল, এরপর শুরু হয় প্রথম রাউন্ডের বাছাইকৃত ২৩ জন শিক্ষার্থীর চূড়ান্ত পর্বের উপস্থাপনা। জুরি বোর্ড ১৫টি প্রকল্পকে পুরস্কারের জন্য মনোনীত করে। প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন, ১ম রানার-আপ এবং ২য় রানার-আপকে পুরস্কৃত করা হয়। সেই সাথে অও-ভিত্তিক ২উ/৩উ অ্যানিমেশন বিভাগে তিনটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণীতে আইসিটি বিভাগের ডিইআইইডিপি’র প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান, আইসিটি বিভাগের পরামর্শক রানা মশিউর, আইসিটি বিভাগের পরামর্শক এস এম বনিন, আইসিটি বিভাগের এসডিএমজিএ প্রকল্পের মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন কনসালটেন্ট এস এ মামুন। শিল্প প্রতিনিধিদের মধ্যে ছিলেন এনডিই ইনফ্রাটেকের প্রকল্প পরিচালক তাইহিদুল ইসলাম, পার্কি র্যাবিটের ব্যবস্থাপনা পরিচালক নাফীস খবির, এবং ইউনিভার্স সফট কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. নুরুল ইসলাম নাহিদ।

একাডেমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, ফ্যাকাল্টি অফ গ্র্যাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. প্রফেসর ডঃ মোঃ কবিরুল ইসলাম, এবং বিশ্বদ্যিালয়ের প্রক্টর ডঃ শেখ মুহাম্মদ আল্ল্যাইয়ায়ার। সময়োাপযোগী এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ সালাহ উদ্দিন।

অনুষ্ঠানে ডঃ মোঃ সবুর খান ব্যবহারিক প্রয়োগের উপর জোর দেন এবং আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান উদ্ভাবনী ছাত্র প্রকল্পের জন্য তহবিল সুরক্ষিত করতে প্রতিশ্রুতি দেন। অন্যান্য অতিথিরা ক্রমবর্ধমান বৈশ্বিক মাল্টিমিডিয়া বাজার এবং শিক্ষার্থীদের জন্য প্রতিশ্রæতিশীল ক্যারিয়ারের সুযোগ তুলে ধরেন। ইভেন্টে মোঃ গোলাম ফারুক পরিচালিত “গ্রাফিক ডিজাইনে এ আই-য়ের ভূমিকা”; তানভীর এম.এন. ইসলাম পরিচালিত "৩উ এর ভবিষ্যত: হাউ এআই ইজ ট্রান্সফর্মিং মডেলিং এবং সিজিআই" এবং মুরাদ আবরার পরিচালিত "এনিমেশন ইন্ডাস্ট্রিতে অও এর একীকরণ" শীর্ষক তিনটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের পরে, এমসিটি বিভাগ প্রতিশ্যুতিবদ্ধ সহযোগিতা চিহ্নিত করে, পারকি রাব্বিট এবং ইউনিভার্স সফট কেয়ারের সাথে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। মাল্টিমিডিয়া এআই হ্যাকাথন শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন এবং সৃজনশীলতাকে উৎসাহিত করে, ডিজিটাল ল্যান্ডস্কেপে ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য তাদের প্রস্তুত করে তুলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।