‘উই’ গ্রাহক সন্তুষ্টির ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত

২০ ডিসেম্বর, ২০২০ ১০:১৪  
ই-কমার্সে গ্রাহককে খুঁজে পাওয়া, সন্তুষ্টি অর্জনের মাধ্যমে গ্রাহক  ধরে রাখা এবং গ্রাহকের সাথে বড় হওয়া নিয়ে ভার্চুয়াল কর্মশালা করেছে নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। বৈশ্বিক স্পিকার হিসেবে ভার্চুয়াল এ সেশনে যুক্ত হন এঞ্জেল ইনভেস্টরের উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ডেবরা হল। বাংলায় সেশনটির মূল আলোচনা করেন থটসের চেয়ারম্যান মুহাম্মাদ মাহবুবুল আলম। মাস্টারক্লাসে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব রিনা পারভীন। উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে ৬ষ্ঠ মাস্টারক্লাসের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সিল্কক গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও সৌম্য বসু, উইয়ের অ্যাডভাইজর জাহানুর কবির সাকিব, এলআইসিটি প্রজেক্টের সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং এক্সপার্ট হাসান বেনাউল ইসলাম।