বিদেশে চাকরির প্রলোভনে সর্বস্ব হারাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা

১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২৩  
চলমান মহামারীতে চাকরি যেন সোনার হরিণ। ফলে বেকার তরুণ-তরুণীদের অধিকাংশের সময় কাটছে চাকরি খোঁজে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করছেন চাকরি খুঁজে পেতে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঁৎ পেতে থাকা প্রতারকদের খপ্পরে পরে হারাচ্ছেন সর্বস্ব। ১৮ সেপ্টেম্বর, আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদেশে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত করা চক্রের তিন সদস্যকে আটক করার কথা জানিয়েছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন- কবির, শামসুল ও ইয়াসিন। ডিবি জানিয়েছে, এই প্রতারক চক্র নামে বেনামে অ্যাকাউন্ট খুলে প্রতারণার আশ্রয় নিতে ফেসবুককে হাতিয়ার হিসেবে এবং যোগাযোগের জন্য ব্যবহার করতো হোয়াটসঅ্যাপকে। চাকরি প্রত্যাশীদের প্রতারিত করতে চারটি গ্রুপ কাজ করতো। এই ধরনের প্রতারক চক্র থেকে বাঁচতে অপরিচিত ফেসবুক আইডির সঙ্গে যুক্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান ডিবির এই কর্মকর্তা। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতারক চক্রটি চাকরি প্রত্যাশীদের কাছে বিভিন্ন ফি-র বাহানায় প্রতিদিন হাতিয়ে নিয়েছে ১২ থেকে ১৫ লাখ টাকা। তাদেরকে আটকের সময় জব্দ করা হয়েছে বিভিন্ন ব্যাংকের চেক বই ও ভুয়া কাগজপত্র।