বরিশালে দিনব্যাপী ডিজিটাল উন্নয়ন বিষয়ক কর্মশালা

২১ ডিসেম্বর, ২০২৪ ১৯:২৭  

ডিজিটাল উন্নয়ন প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে ডিজিটাল উন্নয়ন বিষয়ক ইস্যুগুলো সমন্বিত করার কর্ম-কৌশল প্রণয়নে শনিবার বরিশালে ৪টি সেশনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ডিজিটাল উন্নয়ন বিষয়ক কর্মশালা। কর্মশালায় ডিজিটাল ডেভেলপমেন্টের চারটি পিলার নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডিজিটাল ইকোসিস্টেম, ডিজিটাল ডেভেলপমেন্টের ৯টি নীতিমালার ওপর আলোকপাত করেন আলোচকেরা।।

এছাড়াও মিসইনফরমেশন, ডিজইনফরমেশন ও হেট স্পীচ নিয়ে আলোচনা করা হয়। এরপর আলোচনা করা হয় ডিজিটাল লোকালাইজেশন নিয়েও আলোচনা করা হয়। স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, এনজিওতে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী প্রধানদের নিয়ে এই কর্মশালাটি করেছে বিএনএনআরসি। আয়োজনে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন। বরিশাল অঞ্চলে এই কর্মশালা আয়োজনে সহযোগি সংগঠন হিসেবে সামগ্রিক সহায়তা প্রদান করছে স্পিড ট্রাস্ট।

বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন স্পিড ট্রাস্ট এর মিশন হেড এএইচএম শামসুল ইসলাম দীপু।

পানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার জাহিদ, চেয়ারপারসন, আইসিডিএ বাংলাদেশ, মীর্জা খালেদ, সংকল্প ট্রাস্ট, রহিমা সুলতানা কাজল, আবাস, শিউলী সাহা, মহিলা পরিষদ, জিয়াউল আহসান, পিজিইউএস, পিরোজপুর, আনন্দ বালা ওয়াইএমসিএ বরিশাল, রফিকুল ইসলাম পান্না, পিডিএফ, পিরোজপুর, মাহফুজা ইসলাম, শুকতারা মহিলা সংস্থা, এডওয়ার্ড রবিন বল্লভ, ওয়াডিব্লিউসিএ, শুভংকর চক্রবর্তী, ম্যাপ আফরিন জাহান, অগ্নিবীনা, শাহাবুদ্দিন পান্না, এনএসএস।

কর্মশালায় মতামত তুলে ধরেন মোট ২৫জন অংশগ্রহণকারী।

ডিজিটাল রূপান্তর ব্যাপকভাবে উন্নয়ন, গণতন্ত্র এবং মানবাধিকারকে সমুন্নত রাখতে ব্যাপকভাবে সহায়তা করে। 

কর্মশালায় বক্তারা বলেন, ডিজিটাল উন্নয়নের ৪টি আন্তঃসংযুক্ত উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যগুলো হলো ডিজিটাল রূপান্তর, ডিজিটাল অন্তর্ভুক্তি, ডিজিটাল দায়িত্ব:  একটি নিরাপদ, সুরক্ষিত ডিজিটাল  পরিবেশ রক্ষার জন্য সকল নাগরিকের দায়িত্বশীল আচরণ করা। ডিজিটাল স্থায়িত্ব, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিষয়াবলীর প্রতি লক্ষ্য রেখে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ।

বাংলাদেশে নাগরিক সমাজ সংগঠনগুলো ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় চ্যালেঞ্জ তুলে ধরে বলা হয়েছে, ডিজিটাল রূপান্তর বিষয়ক জাতীয় আলোচনা এবং প্রক্রিয়ায় নাগরিক সমাজ সংগঠনগুলোর অংশগ্রহণ, জাতীয় এবং নাগরিক সমাজ সংগঠনগুলো ডিজিটাল ডিজিটাল রূপান্তর বিষয়ক আলোচনা এবং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত নয়। ফলে ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় নাগরিক সমাজের কণ্ঠস্বর সীমিত।  ডিজিটাল রূপান্তর বিষয়ক জ্ঞান এবং দক্ষতার ঘাটতি, নাগরিক সমাজ সংগঠনগুলোর ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া এবং ফলাফল বিষয়ে জ্ঞান এবং দক্ষতার ঘাটতি পরিলক্ষিত আন্তর্জাতিক এবং আঞ্চলিক ফোরামসমূহে নাগরিক সমাজ সংগঠনগুলোর অনুপস্থিতি বিরাজমান, নাগরিক সমাজ সংগঠনগুলোর আন্তর্জাতিক এবং আঞ্চলিক ফোরাম এবং প্রক্রিয়ায় উপস্থিতি দৃশ্যমান নয়।