এমটবের নতুন সভাপতি মাহতাব, ভাইস-প্রেসিডেন্ট ইয়াসির আজমান

২৯ জানুয়ারি, ২০২০ ২২:০৮  
আগামী দুই বছরে জন্য মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটবের নতুন সভাপতি মনোনীত হয়েছেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ। একইসঙ্গে বোর্ডের নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়ে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছে গ্রামীণফোনের ভাবী সিইও ইয়াসির আজমান। এছাড়া নতুন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হয়েছেন যথাক্রমে বাংলালিংকের সিইও এরিক অস। গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হয়েছেন মাহতাব উদ্দিন আহমেদ । মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় তাদের নাম ঘোষিত হয়। নতুন এই নেতৃত্ব দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর মো. সাহাব উদ্দিন, এমটবের মহাসচিব ব্রিগ্রেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবঃ), এরিকসনের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ের সিইও ঝাং ঝেংজুন, নোকিয়া সল্যুশনস অ্যান্ড নেটওয়ার্কস বাংলাদেশের সিইও রাশেদ হক, রবির সিসিআরও সাহেদ আলম, গ্রামীণফোনের সিসিএও ওলে বিয়র্ন, বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান এবং টেলিটকের ডিজিএম মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।