ধাতব ফ্রেমে এমোলেড ডিসপ্লেসহ নতুন স্মার্ট ওয়াচ

ধাতব ফ্রেমে এমোলেড ডিসপ্লেসহ নতুন স্মার্ট ওয়াচ
২৪ নভেম্বর, ২০২৫ ১৯:১০  

ধাতব ফ্রেমে এমোলেড ডিসপ্লেসহ নতুন স্মার্ট ওয়াচ দেশের বাজারে এনছে টেকনো বাংলাদেশ। টেকনো ওয়াচ নিও মডেলের ওয়াচ নিওতে রয়েছে ১.৪৩ ইঞ্চির এমোলেড ডিসপ্লে-তে রয়েছে ২.৫ডি অ্যানিমেশন ইফেক্ট। 

২৪ নভেম্বর, সোমবার এক সংবাদ বিজ্ঞপিবততে জানানো হয়,  ১০০০ নিট উজ্জ্বলতার কারণে সরাসরি সূর্যের আলোতেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়। এছাড়া এর অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধা নোটিফিকেশনসহ গুরুত্বপূর্ণ তথ্য সবসময় দৃশ্যমান রাখে। 

টেকনো ওয়াচ নিওতে আরও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ওয়াচ ফেস, যা ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারটি হ্যান্ডস-ফ্রি অপারেশনকে আরও সহজ করে তোলে। এছাড়া ১০০টিরও বেশি স্পোর্টস মোড থাকায় ফিটনেসপ্রেমীরা সহজেই তাদের ট্রেনিং ও কার্যকলাপ ট্র্যাক করতে পারবেন। একবার চার্জেই চলবে ১০ দিন পর্যন্ত। বক্সের ভেতরই পাওয়া যাবে দুটি স্টাইলিশ সিলিকন স্ট্র্যাপ, যা ব্যবহারকারীরা নিজের পছন্দ বা পোশাকের সঙ্গে মানিয়ে ব্যবহার করতে পারবেন। 

ওয়াচ নিও এখন বাংলাদেশের সকল টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৫ হাজার ৪৯৫ টাকায়। 
ডিবিটেক/জেবিএস/ইক