যুক্তরাজ্যে পর্নসাইটে শুরু হলো বাধ্যতামূলক বয়স যাচাই প্রক্রিয়া

যুক্তরাজ্যে পর্নসাইটে শুরু হলো বাধ্যতামূলক বয়স যাচাই প্রক্রিয়া
২৭ জুলাই, ২০২৫ ১৬:১৭  
২৭ জুলাই, ২০২৫ ১১:১৭  

যুক্তরাজ্যে শুক্রবার থেকে কার্যকর হয়েছে একটি নতুন আইন, যার অধীনে পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, প্রায় ৬,০০০ পর্নসাইট এই নিয়ম মানতে সম্মত হয়েছে, যদিও শুক্রবার সকাল পর্যন্ত অন্তত একটি বড় সাইট এখনো বয়স যাচাই চালু করেনি। খবর টেকক্রাঞ্চ।

অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী, শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে রেডিট, ব্লুস্কাই, এক্স ও গ্রিন্ডারসহ বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম যুক্তরাজ্যের ব্যবহারকারীদের কাছ থেকে সেলফি কিংবা সরকারি আইডি যাচাইয়ের মাধ্যমে বয়স প্রমাণ চাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এটি একটি বৈশ্বিক অনলাইন বয়স যাচাইয়ের ধারা শুরু করতে পারে। তবে গোপনীয়তা ও অনামিকতার ঝুঁকি থাকায় ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনসহ অনেক সংস্থা এই নিয়মের সমালোচনা করেছে।

অনেক ব্যবহারকারী বয়স যাচাই এড়াতে ভুয়া আইডি, ভিডিও গেম চরিত্রের সেলফি বা ভিপিএন ব্যবহার করতে পারেন।

ডিবিটেক/বিএমটি