গুলশান সেলিব্রেটি হলে ইনভেস্টরস মিটআপ ২.০ অনুষ্ঠিত

গুলশান সেলিব্রেটি হলে ইনভেস্টরস মিটআপ ২.০ অনুষ্ঠিত
৭ নভেম্বর, ২০২৫ ১১:৫৬  

বাংলাদেশ এখন বিনিয়োগে প্রস্তুত একটি নতুন যুগের দ্বারপ্রান্তে। প্রযুক্তি, দক্ষতা ও তরুণ উদ্যোক্তাদের উদ্যম একত্র হলে, আগামী দশকে দেশটি দক্ষিণ এশিয়ার অন্যতম ইনভেস্টমেন্ট হাব হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। 

রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত সেলিব্রিটি কনভেনশন হলে শত শত তরুণ উদ্যোক্তা, নীতিনির্ধারক, বিদেশি বিনিয়োগকারী ও ইন্ডাস্ট্রি লিডারদের উপস্থিতিতে ৬ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত  “ইনভেস্টরস মিটআপ ২.০” অনুষ্ঠানে এমন প্রত্যয় ব্যক্ত করলেন উপস্থিত বক্তারা। 

দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিলো চারটি সেশন। সেশনগুলোতে স্টার্টআপ ও ইনভেস্টর ম্যাচমেকিং; বিনিয়োগ নীতি ও বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা; শিল্প বিনিয়োগের সুযোগ ও রোডম্যাপ তৈরি এবং দেশে একটি প্রযুক্তি বান্ধব উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তুলতে ইনোভেশন, ফান্ডিং ও রেগুলেশন নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন তরুণ উদ্যোক্তা থেকে শুরু করে শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগ বিশেষজ্ঞরা। 

এতে অংশ নেয় অংশ নেয় বিডা, বেজা, বেপজা, এসএমই ফাউন্ডেশন, ইপিবি, ও বিডা, বেজা, বেপজা, এসএমই ফাউন্ডেশন, ইপিবিপ্রতিনিধি সদস্যসহ বিদেশি ও শতাধিক স্থানীয় বিনিয়োগকারী।

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর রিফাত খন্দকারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডা’র পরিচালক জেনারেল আরিফুল হক বলেন, “বিনিয়োগকারীদের জন্য আমরা ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিস (OSS) প্ল্যাটফর্ম উন্নত করছি, যাতে দ্রুত অনুমোদন ও সহজ সেবা নিশ্চিত করা যায়। বিনিয়োগের পরিবেশ এখন আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হচ্ছে।” 

স্বচ্ছতা, দক্ষ প্রশাসন এবং কাস্টমস রিফর্মের মাধ্যমে বিদেশী বিনিয়োগ আকর্ষণে সরকার এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান এই যুগ্ম সচিব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিস সুজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ সু সিটি লিমিটেড (বিএসসিএল) চেয়ারম্যান নাসির খান  এবং ;বেপজা’র অতিরিক্ত নির্বাহী পরিচালক  (ইনভেস্টমেন্ট প্রমোশন) মো. ফজলুল হক মজুমদার।

বাংলাদেশে বিনিয়োগের গতি ত্বরান্বিত করা এবং দেশকে বৈশ্বিক বিনিয়োগ হাব হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিডি ফেয়ার্স, জেসিআই ঢাকা অ্যাচিভার্স এবং সেলস লিডার্স গ্রুপ বাংলাদেশ (এসএলজিবি)।