ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সেলস অটোমেশনে ‘পাওয়ার ইন-এআই’
হাইপ নয়, বরং ব্যবহারিক সমাধানের মাধ্যমে গবেষণাগার থেকে এআইকে দিয়ে কর্মজীবনের জটিলতা কাটিয়ে মুনাফামুখী করতে নতুন একটি ‘এআই সেলস ইঞ্জিন’ নিয়ে এলো বাংলাদেশী ফিউচারটেক প্রতিষ্ঠান পাওয়ারইনএআই। জটিল সফটওয়্যার ছাড়াই ‘খরচ ও সময়’ বাঁচিয়ে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিদ্যমান তীব্র ব্যবসায় প্রতিযোগিতায় পরিবেশে টিকে থাকতে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যের মতো বাজারে সক্ষমতার পরিচয় দিয়ে এবার নিজের দেশেই কার্যক্রম প্রসারিত করলো প্রতিষ্ঠানটি।
১ ফেব্রুয়ারি, রবিবার প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করে জানা গেল- বৈশ্বিক জেনেরিক এআই টুল বা ফ্রি এজেন্টের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক সমাধান দিতে পাওয়ারইনএআই এর এই সেলস এজেন্টটি লিড সংগ্রহ থেকে শুরু করে ক্রেতার ভাষা ও সংস্কৃতিক স্বাতন্ত্র্যে প্রাথমিক কথোপকথন চালিয়ে তার আগ্রহ বুঝে, ফলো-আপ, এমনকি অ্যাপয়েন্টমেন্ট বুকিং পর্যন্ত পুরো সেলস সাইকেল স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে।
অফিস সময়ের বাইরে, টিম মিটিং চলাকালীন কিংবা রাতের বেলায় গ্রাহকের ইনবক্সে আসা গুরুত্বপূর্ণ মেসেজগুলোর জবাব সময়মতো দেওয়া যখন প্রায় অসম্ভব হয়ে পড়ে; তখন ২৪ ঘণ্টাই দেশী ও বৈশ্বিক দু’পক্ষের গ্রাহকের চাহিদা সামাল দিয়ে বিলম্বের কারণে সম্ভাব্য সরাসরি ব্যবসায়িক ক্ষতির হাত থেকেও টুলসটি আলাদিনের চেরাগের মতোই কাজ করে বলে জানালেন পাওয়ার ইন এআই সিইও আবদুল ওয়াহেদ তমাল।
তিনি বলেন, যারা নিয়মিত গ্রাহকের ইনকোয়ারি পান কিন্তু পর্যাপ্ত হিউম্যান রিসোর্স বা সময়ের অভাবে প্রতিটি লিডকে সমান গুরুত্ব দিতে পারেন না; ছোট ও মাঝারি ব্যবসা, রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, ই-কমার্স, ট্রেনিং ইনস্টিটিউট থেকে শুরু করে বড় কর্পোরেট সেলস টিম—সব ক্ষেত্রেই ‘পাওয়ার ইন-এআই সেলস ইঞ্জিন’ কার্যকরভাবে কাজ করতে সক্ষম। এই এআই সিস্টেমের বিশেষত্ব হলো, এটি কেবল নির্ধারিত স্ক্রিপ্ট অনুসরণ করে না। বরং গ্রাহকের কথোপকথন, প্রশ্নের ধরন, আগ্রহের বিষয় এবং প্রতিক্রিয়ার গতি বিশ্লেষণ করে ধীরে ধীরে তার রুচি, পছন্দ ও প্রয়োজন বুঝে নেয়। সেই অনুযায়ী উত্তর দেয়, সঠিক তথ্য তুলে ধরে এবং প্রয়োজনে গ্রাহকের কথোপকথনটি হিউম্যান সেলস টিমের কাছে হস্তান্তর করে। ফলে সেবাগ্রহিতার কাছে পুরো অভিজ্ঞতাটি স্বাভাবিক ও পারসোনালাইজড মনে হয়।
স্বয়ংক্রিয় ডেটা সংগ্রহ ও যাচাইকরণ, তাৎক্ষণিক আউটরিচ, মাল্টি-চ্যানেল কাস্টমার এনগেজমেন্ট, এআই-চালিত ভয়েস কলিং এবং ইন্টেলিজেন্ট লিড স্কোরিং- এই পাঁচটি সক্ষমতার ওপর জোর দিয়ে তৈরি PowerinAI-এর সেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো কোম্পানির ওয়েবসাইট থেকেই সহজে একটি ফ্রি ডেমো বুক করতে পারবেন বলে জানান ABCCI, WaaqTech ও AVS Plus-এর হেড অব অপারেশনস মোহাম্মদ জামান (দীপু)।
তিনি বলেন, ডেমোতে কীভাবে সিস্টেম লিড ক্যাপচার করে, একাধিক চ্যানেলে দ্রুত রেসপন্স দেয়, কথোপকথনের ভিত্তিতে গ্রাহকের আগ্রহ ও প্রয়োজন যাচাই করে এবং শেষ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুকিং বা প্রয়োজন অনুযায়ী সেলস টিমের কাছে হ্যান্ডঅফ করে তা তুলে ধরা হয়েছে। এছাড়াও নির্দিষ্ট অপারেশনাল চাহিদা থাকলে পাওয়ারইনএআই কাস্টমাইজড সলিউশনও প্রদান করে। ওয়েবসাইটের বিল্ট-ইন লাইভ AI কলিং অপশন ব্যবহার করে ভিজিটররা তাৎক্ষণিকভাবে একটি AI এজেন্টের সঙ্গে কথা বলে প্ল্যাটফর্মটি বাস্তবে কীভাবে কাজ করে তা সরাসরি জানাও যাবে।”
ডিবিটেক/এইচআইএম/এমইউএম







