টেলিকম সচিবের সঙ্গে আইএসপিএবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

টেলিকম সচিবের সঙ্গে আইএসপিএবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
২৬ আগষ্ট, ২০২৫ ২০:৩১  
২৭ আগষ্ট, ২০২৫ ০০:৩৭  
ডাক ও টেলিযোগাযোগের নতুন সচিব আব্দুন নাসের খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি’র নতুন কার্য নির্বাহী কমিটির সদস্যরা। সচিবালয়ে সচিবের দফতরে গিয়ে নতুন সচিবকে প্রথমেই ফুলেল শুভেচ্ছা জানান তারা।
২৬ আগস্ট, মঙ্গলবার আইএসপিএবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিদ্দিকের নেতৃত্বে সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, সহসভাপতি নেয়ামুল হক খান,  যুগ্ম মহাসচিব–২ ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ও পরিচালক রাশেদুর রহমান সেজন্য সাক্ষাতে অংশ নেন। 
সৌজন্য সাক্ষাতে নতুন লাইসেন্স গাইড লাইন, পুরাতন লাইসেন্স নবায়ন, এক্টিভ শেয়ারিং সহ টেলিকম খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানাগেছে।