নতুন ফোন কিনলে বা উপহার পেলে যেভাবে নিবন্ধন করতে হবে

নতুন ফোন কিনলে বা উপহার পেলে যেভাবে নিবন্ধন করতে হবে
৩ জানুয়ারি, ২০২৬ ২৩:০৬  

সিমকার্ডের মতো প্রত্যেকটা হ্যান্ডসেট নিবন্ধনের আওতায় এনেছে বিটিআরসি। এক্ষেত্রে চাইলেই একটি হ্যান্ডসেটে ইচ্ছেমতো সিমকার্ড ব্যবহার করা যাবে না। অবশ্য ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের টেলিকম নেটওয়ার্বে ব্যহৃত সবগুলো ফোন অটো নিবন্ধনের আওতায় নিয়ে এসেছে নিয়ন্ত্রক সংস্থা। আর এটা সম্পন্ন হচ্ছে এনআইডি’র বিপরীতে। অবশ্য প্রাথমিক পর্যায়ে একজনের নামে নিবন্ধিত সিম ও সেটের সংখ্যা নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিষয়টি অচিরেই ঠিক কয়ে যাবে বলে জানাগেছে। 

তবে এখন থেকে কোনো ব্যক্তির নামে নিবন্ধিত হ্যান্ডসেটে শুধুমাত্র সেই ব্যক্তির নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে ব্যক্তি পুরনো হ্যান্ডসেটটি বিক্রি বা কাউকে দিতে চাইলে বা সেখানে অন্যজনের সিম ব্যবহার করতে চাইলে হ্যান্ডসেটটি আগে ‘ডিরেজিস্ট্রেশন’ করতে হবে। 

নিবন্ধনের তথ্য পেতে যা করতে হবে

ধাপ ১: মোবাইল হ্যান্ডসেট হতে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে।

ধাপ ২: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে পাঠিয়ে দিন।

ধাপ ৩: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোন বা হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।

নোট: নির্দিষ্ট (neir.btrc.gov.bd) লিংকের মাধ্যমে সিটিজেন পোর্টাল অথবা মোবাইল অপারেটরের কাছের কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা পাওয়া যাবে।

নতুন হ্যান্ডসেট কেনার সময় করণীয়

এখন কোনো দোকান, অনলাইন দোকান বা ই-কমার্স সাইট থেকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে সেটার বৈধতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে বিটিআরসি। হ্যান্ডসেটের ক্রয় রশিদও সংরক্ষণ করতে হবে।

মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

হ্যান্ডসেটের বর্তমান অবস্থা জানতে যা করতে হবেঃ—

ধাপ ১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখতে হবে। যেমন— KYD 123456789012345।

ধাপ ২: আইএমইআই নম্বরটি লেখার পর ১৬০০২ নম্বরে পাঠাতে হবে।

ধাপ ৩: ফিরতি মেসেজে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানানো হবে।

বিদেশ থেকে কেনা বা উপহার পেলে যা করতে হবেঃ-

বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে। এরপর এসএমএসের মাধ্যমে পরবর্তী ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্যাদি দাখিল করতে বলেছে বিটিআরসি। দাখিল করা তথ্যাদি যাচাই করে শুধু বৈধ হ্যান্ডসেট নিবন্ধনের মাধ্যমে নেটওয়ার্কে সচল করা হবে।

এ ধরনের হ্যান্ডসেট নিবন্ধনের জন্য নীচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ—

ধাপ ১: নির্দিষ্ট ( neir.btrc.gov.bd) লিংকে ভিজিট করে ব্যক্তিগত একাউন্ট রেজিস্টার করতে হবে।

ধাপ ২: পোর্টালের ‘স্পেশাল রেজিস্ট্রেশন’ সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বরটি দিতে হবে।

ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি বা স্ক্যান কপি (পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করতে হবে এবং সাবমিট করতে হবে।

ধাপ ৪: হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে অবহিত করে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে।

ডিবিটেক/এমইউ