গ্রাহক সেবা সপ্তাহ পালন করছে টেলিটক

গ্রাহক সেবা সপ্তাহ পালন করছে টেলিটক
১ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৯  

গ্রাহকদেরকে সাশ্রয়ী মূল্যে ভয়েস ও দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা দিতে সেবা সপ্তাহ শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

১ ফেব্রুয়ারি সকালে গুলশান কাস্টমার কেয়ার সেন্টারে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। সেবাটি উদ্বোধন করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরী।

গ্রাহক সেবা সপ্তাহ উপলক্ষ্যে টেলিটক দিচ্ছে সিমে বিশেষ মূল্য ছাড় ও বান্ডেল অফার। জেন-জি সিমের মূল্য ১৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা, স্বাধীন সিম ২৫০ টাকার পরিবর্তে ১৫০ টাকা এবং সিম রিপ্লেস- এ ২৫০ টাকার পরিবর্তে ১৫০ টাকায় পাওয়া যাবে।

এছাড়াও এই সেবা সপ্তাহ উপলক্ষ্যে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাধীন প্যাকেজে মাত্র ৪৮ টাকা রিচার্জে ৪৮ মিনিট টকটাইম ও ১০ জিবি ডাটা পাবেন ৭ দিনের মেয়াদে। সারা বাংলাদেশে টেলিটকের কাস্টমার কেয়ার ও পয়েন্টে গিয়ে গ্রাহক এই সেবাটি নিতে পারবেন।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ ইকে