ডিডিআইএক্সপো’র সমাপনীতে ইভি জিতলো এআইইউবি শিক্ষার্থী

ডিডিআইএক্সপো’র সমাপনীতে ইভি জিতলো এআইইউবি শিক্ষার্থী
৩১ জানুয়ারি, ২০২৬ ২২:০২  

তিন দিন ধরে নানা সভা-সেমিনার আর পিসি-মোবাইল, ইভি ও নানান ডিজিটাল ডিভাইস প্রদর্শনী এবং ছাড় ও উপহারে বেচা-কেনার মধ্য দিয়ে ৩১ জানুয়ারি শরিবার রাত আটটায় শেষ হলো ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’র ষষ্ঠ আসর। আয়োজক সূত্রে জানান, মেলায় অংশ নিতে প্রায় ৫০ হাজার ব্যক্তির অনলাইনে নিবন্ধন করেন। তবে মেলায় ৫০ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেন। 

স্ক্রিনার কাউন্টারের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে মেলায় আগতদের মধ্যে লটারি বিজয়ী নির্ধারণ করা হয়। তবে লটারিচলাকালীন ডেটাবেজ যাচাইয়ের সময় ইন্টারনেট বিড়ম্বনায় পড়েন আয়োজকরা। একই বিড়ম্বনায় পড়তে হয় শেষ পুরস্কার বিজয়ীকেও।  

ল্যাপটপে স্পিনিং করে লটারিতে ই-বাইক জিতেছিলেন মহিদুল ইসলাম। তবে ফোনে তাকে যুক্ত করা হলে তিনি এক্সপোতে আসেননি জানালে ফের লটারি হয়। এতে এআইইউবি শিক্ষার্থী আসাদ আহনাফ স্বচ্ছ এই বাইকটি জয় করেন।  

এছাড়াও সবচেয়ে পাতলা টেকনো পোভা স্লিম মোবাইল ফোন বিজয়ী হন মাহাদী ইসলাম। কোরসায়ার ডিডিআর ৪জিবি র‌্যাম জয় করেন মিজানুর রহমান, কোরসায়ার ডিডিআর ১৬জিবি র‌্যাব পেয়েছেন মোঃ জামান, মাদারবোর্ড জয় করেন কাওসার মাহমুদ ও আব্দুল্লাহ আল মামুন গিগাবাইটের ৫০৫০ গ্রাফিক্স কার্ড পেয়েছেন।  

পুরস্কার ঘোষণার সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক পরিচালক মুজাহিদ আল বেরুনী সুজন ও বর্তমান মহাপরিচালক বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাপরিচালক  মুহাম্মদ মনিরুল ইসলাম। 

বাংলাদেশ কম্পিউটার সমিতি, আইসিটি বিভাগ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে এই মেলার আয়োজন করে। 

ডিবিটেক/এইচএস/এসএ