মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডের দায়ে দণ্ডিত বাংলাদেশি এক নারী ও এক পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত বিবৃতিতে ওই দুজনকে বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির […] The post মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর first appeared on Sarabangla |

মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
১৬ অক্টোবর, ২০২৬ ১৩:০০  

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডের দায়ে দণ্ডিত বাংলাদেশি এক নারী ও এক পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত বিবৃতিতে ওই দুজনকে বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার হিসেবে শনাক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপরাধের গুরুত্ব, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসলামি আইনের ‘তাআজির’ বিধান অনুযায়ী এ সাজা দেওয়া হয়। তাআজির হলো ইসলামী আইনে বিচারকের বিবেচনাধীন শাস্তি।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের অনুমোদনের পর রাজার নির্দেশে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেওয়া হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদেরও দেশটির আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

The post মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.