নার্সিং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও কমিউনিটির স্বাস্থ্যসেবায় যৌথ উদ্যোগ

আইইউবিএটি ও ইউনিকো হসপিটালসের মধ্যে ৩ চুক্তি স্বাক্ষর

  • নার্সিং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্লেসমেন্ট, ইন্টার্নশিপ ও বিশ্ববিদ্যালয় পরিবারের স্বাস্থ্যসেবায় ৩টি চুক্তি সই
  • ৪ বছর মেয়াদি ব্যাচেলর ইন নার্সিং শিক্ষার্থীদের ইউনিকো হসপিটালে বাস্তবসম্মত ক্লিনিক্যাল রোটেশন ও ৬ মাসের ইন্টার্নশিপ
  • আইইউবিএটির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও পরিবারের জন্য বিশেষ কর্পোরেট স্বাস্থ্যসেবা 

আইইউবিএটি ও ইউনিকো হসপিটালসের মধ্যে ৩ চুক্তি স্বাক্ষর
১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫৪  

নার্সিং শিক্ষার্থীদের উচ্চতর ক্লিনিক্যাল প্রশিক্ষণ, গ্র্যাজুয়েটদের কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কলেজ অব নার্সিং এবং ঢাকার ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে তিনটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩১ আগস্ট ২০২৬ তারিখে এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিগুলোতে আইইউবিএটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. আবদুর রব এবং ইউনিকো হসপিটালস পিএলসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদ্রা কুরিয়েন স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নীতিনির্ধারক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম সমঝোতা স্মারকের আওতায় আইইউবিএটির চার বছর মেয়াদি ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের শিক্ষার্থীরা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের মানদণ্ড অনুযায়ী ইউনিকো হসপিটালে ক্লিনিক্যাল রোটেশনে অংশ নেবেন। এর মাধ্যমে তারা মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি ও কমিউনিটি হেলথ বিভাগে রোগীর সেবা ও ওয়ার্ড ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

দ্বিতীয় সমঝোতা স্মারকের অধীনে নার্সিং প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা ইউনিকো হসপিটালে ছয় মাস মেয়াদি পেশাগত ও ক্লিনিক্যাল ইন্টার্নশিপের সুযোগ পাবেন এবং সফলভাবে সম্পন্ন করার পর আনুষ্ঠানিক সনদপত্র লাভ করবেন। তৃতীয় সেবা চুক্তির (সার্ভিস অ্যাগ্রিমেন্ট) মাধ্যমে আইইউবিএটির শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের যোগ্য সদস্যরা ইউনিকো হসপিটালে বিশেষ কর্পোরেট ডিসকাউন্টে চিকিৎসকের পরামর্শ, জরুরি সেবা ও স্বাস্থ্য পরীক্ষা সুবিধা গ্রহণ করতে পারবেন।

আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব এবং ইউনিকো হসপিটালসের সিইও আদ্রা কুরিয়েন এই সহযোগিতাকে একাডেমিক ও স্বাস্থ্যসেবা শিল্পের বাস্তব সংযোগ হিসেবে অভিহিত করেন, যা দক্ষ ও মানবিক নার্সিং পেশাজীবী তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
//ডিবিটেক/ এসএমই/এমএসআই//