টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে আইএসইউতে ‘ক্যাসকেড ২০২৬’

টেক্সটাইল শিল্পের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও বাস্তবসম্মত ব্যবসায়িক সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা ‘ক্যাসকেড ২০২৬’। আইএসইউ টেক্সটাইল ক্লাব ও আইএসইউ বিজনেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘টেক্সটাইল শিল্পের সমস্যা থেকে ব্যবসায়িক সমাধান’। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে অনুষ্ঠিত প্রতিযোগিতার […] The post টেক্সটাইল শিল

টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে আইএসইউতে ‘ক্যাসকেড ২০২৬’
১৬ অক্টোবর, ২০২৬ ১৩:০০  

টেক্সটাইল শিল্পের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও বাস্তবসম্মত ব্যবসায়িক সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা ‘ক্যাসকেড ২০২৬’। আইএসইউ টেক্সটাইল ক্লাব ও আইএসইউ বিজনেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘টেক্সটাইল শিল্পের সমস্যা থেকে ব্যবসায়িক সমাধান’।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় ছয়টি দল। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেমের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী।

গ্র্যান্ড ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বিয়ন্ড দ্য কেস, দ্য চ্যালেঞ্জার্স, ইরর অ্যান্ড থ্রেড, দ্য হান্টার্স, টেক্সস্পায়ার ও ইলেকট্রনস। দলগুলো টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করে সম্ভাব্য সমাধান, ব্যবসায়িক কৌশল ও বাস্তবভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে টেক্সস্পায়ার, দ্বিতীয় হয় বিয়ন্ড দ্য কেস এবং তৃতীয় স্থান অর্জন করে দ্য চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে সনদ ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা টেক্সটাইল শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ বিশ্লেষণ করে বাস্তবসম্মত ব্যবসায়িক কৌশল প্রণয়নের সুযোগ পায়। এতে শিল্পখাতের সমস্যা চিহ্নিত করা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর সমাধান তৈরির ক্ষেত্রে তাদের সক্ষমতা বাড়ে। ভবিষ্যৎ কর্মজীবনে শিল্পখাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা, নতুন ধারণা ও দক্ষতা উপস্থাপনের মাধ্যমে মুগ্ধ করেছে। বাস্তব সমস্যাগুলো বিশ্লেষণ করে তারা যেভাবে কার্যকর ব্যবসায়িক সমাধান তুলে ধরেছে, তা প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা, দলগত কাজ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে শিল্পখাতের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী করে তুলবে।

প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহম্মদ কামরুজ্জামান, রেজিস্ট্রার মোহাম্মদ ফায়জুল্লাহ কৌশিক, সহকারী অধ্যাপক ফারজানা চৌধুরী, সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকা, প্রভাষক মো. হাসিবুল হাসানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

আয়োজকদের মতে, ‘ক্যাসকেড ২০২৬’-এর মতো উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও শিল্পখাতের বাস্তব চাহিদার মধ্যে সেতুবন্ধ তৈরি করে। একই সঙ্গে সমস্যা বিশ্লেষণ, যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ ও সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার পাশাপাশি দেশের টেক্সটাইল ও ব্যবসায়িক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করতে পারবে।

The post টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে আইএসইউতে ‘ক্যাসকেড ২০২৬’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.