১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লের সাথে মিলবে নিরবচ্ছিন্ন বিনোদন
স্মার্টফোন চার্জের দুশ্চিন্তা শেষ! ৮১০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০
অন-দ্য-গো গেমিং, ভিডিও স্ট্রিমিং কিংবা অফিশিয়াল কাজের সুবিধার্থে এই ফোনে থাকছে এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী ৮১০০ এমএএইচ (mAh) ব্লুভোল্ট ব্যাটারি। সাথে নিখুঁত ও রঙিন ভিজ্যুয়াল অভিজ্ঞতার দৃষ্টিনন্দন ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। দ্রুতই স্মার্টফোনটির বিস্তারিত তথ্য ও অফিশিয়াল লঞ্চিংয়ের তারিখ প্রকাশ করা হবে।
ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট কল আর প্রতিদিনের ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম—আধুনিক কর্মব্যস্ত জীবনের গতি যেন কিছুতেই থামতে চায় না। দীর্ঘ ও ক্লান্তিকর দিনের শেষে প্রিয় গান শোনা, ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ দেখা কিংবা বন্ধুদের সঙ্গে অনলাইন গেমিং আড্ডায় মেতে ওঠার মতো ছোট ছোট বিনোদনের মুহূর্তগুলোই মানুষের প্রধান স্বস্তির জায়গা হয়ে ওঠে। তবে ঠিক তখনই স্ক্রিনে ‘লো ব্যাটারি’ (Low Battery) সতর্কবার্তা পুরো মুডটাই নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।
প্রযুক্তিনির্ভর এই সময়ে কাজ, যোগাযোগ ও বিনোদন সবকিছুর কেন্দ্রেই এখন স্মার্টফোন। ব্যস্ত জীবনের এই গতিকে সচল রাখতে এবং গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে স্মার্টফোনকেও হতে হয় সমান কার্যকর ও দীর্ঘস্থায়ী। ব্যবহারকারীদের এই বাস্তব প্রয়োজনকে সামনে রেখেই গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো (vivo) বাজারে নিয়ে আসছে তাদের ওয়াই (Y) সিরিজের নতুন সংযোজন, আসন্ন ‘ভিভো ওয়াই৫০০’।
আগাম তথ্য বলছে, স্মার্টফোনটি মূলত দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহারের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ভিভো ওয়াই৫০০ ডিভাইসটি বাজারে আসছে এই সেগমেন্টের সবচেয়ে বড় ও শক্তিশালী ৮১০০ এমএএইচ (mAh) ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে। ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই ভিডিও স্ট্রিমিং, হেভি গেম খেলা, অফিসিয়াল কাজ কিংবা সারাদিন সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকা যাবে ফোনটিতে।
এছাড়াও এই ফোনের ফিচারের তালিকায় আরও থাকছে দৃষ্টিনন্দন ১.৫কে (1.5K) ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। নির্মাতাদের দাবি, এর ক্রিস্টাল ক্লিয়ার ডিটেইলিং আর শার্প ভিজ্যুয়াল কোয়ালিটি প্রিয় শো স্ট্রিমিং করা, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিংবা অন-দ্য-গো গেমিংকে ব্যবহারকারীর কাছে আরও রঙিন ও জীবন্ত করে তুলবে।
বর্তমানে কাজ থেকে বিনোদন সব ক্ষেত্রেই স্মার্টফোনের ওপর মানুষের নির্ভরতা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। তাই দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভিভো ওয়াই৫০০ আসছে আরও বেশি শক্তি, অধিক নির্ভরযোগ্যতা এবং নিরবচ্ছিন্ন দৈনন্দিন ব্যবহারের নিশ্চয়তা নিয়ে। ভিভোর এই নতুন হ্যান্ডসেটটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ও দাম শিগ্গিরই অফিশিয়ালি প্রকাশ করা হবে।
//ডিবিটেক/এফএইচ/এমআই//





