তরুণদের নিয়ে ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ’ এর প্রথম সিজন অনুষ্ঠিত

তরুণদের নিয়ে ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ’ এর প্রথম সিজন অনুষ্ঠিত
২০ মে, ২০২৬ ১৯:৩৪  
২১ মে, ২০২৬ ০০:০৫  

দেশে প্রথমবারের মতো ১০ থেকে ১৯ বছর বয়সী উদ্যোক্তা ও উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাসম্পন্ন তরুণদের নিয়ে আয়োজন করা হচ্ছে ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ–সিজন ১’। এ উপলক্ষে ২০, মে বুধবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কিডলোন মিলনায়তনে স্টেকহোল্ডার্স মিটআপ অনুষ্ঠিত হয়।

আয়োজনটির সহ-আয়োজক হিসেবে রয়েছে টুইম্বল, ইয়ুথ হাব এবং টিন্স সেভার বাংলাদেশ।

মিটআপে উপস্থিত ছিলেন টুইম্বলের ফাউন্ডার শামীম আশরাফ, টিন্স সেভার বাংলাদেশের ফাউন্ডার রুদ্র চৌধুরী তুর্জ এবং ইয়ুথ হাবের সহ-প্রতিষ্ঠাতা সুমাইয়া জাফরিন চৌধুরী।

আয়োজকরা জানান, মে থেকে জুলাই পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় তরুণরা তাদের ব্যবসায়িক ধারণা উপস্থাপন ও উন্নয়নের সুযোগ পাবে। বিভিন্ন ক্যাটাগরি থেকে সেরা ২০ জন অংশগ্রহণকারীকে বাছাই করা হবে। নির্বাচিতদের জন্য থাকবে মেন্টরিং, বুটক্যাম্প, ব্যবসায়িক গাইডলাইন, নগদ পুরস্কার এবং বিনিয়োগ পাওয়ার সুযোগ। এ ছাড়া অংশগ্রহণকারীদের উদ্যোক্তা যাত্রা নিয়ে বিশেষ প্রচারণামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে। আয়োজনটির মূল লক্ষ্য তরুণদের উদ্যোক্তা ভাবনায় উৎসাহিত করা এবং উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে সহায়তা করা।

মিটআপে উপদেষ্টা, মেন্টর, বিচারক ও বিনিয়োগকারী প্যানেলের ভূমিকা ও কার্যপরিধি নিয়ে আলোচনা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজন দেশে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা প্যানেল, মেন্টর ও পার্টনাদের মধ্যে মিটআপে উপস্থিত ছিলেন- মোহাম্মদ শাহ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর, অদম্য মেধাবী প্রোগ্রাম, এসিআই পিএলসি, অন্তুকরিম, উদ্যোক্তা ও বিজনেসম্যান, কাজী নাসরিন সিদ্দিকা, এক্সিকিউটিভ ডিরেক্টর, ইসিএস - এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি, বাংলাদেশ রিসার্চ কনসালট্যান্ট, ব্রুকিংস ইনস্টিটিউশন, যুক্তরাষ্ট্র, রেজিনা আখতার, হেড অফ লাইব্রেরি, বাংলাদেশ শিশু একাডেমি, ডা. এম. ইয়াসিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিদা আল-শামস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সিনিয়র কনসালট্যান্ট, এসএলটি ডিপার্টমেন্ট, চেয়ারম্যান, বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন (বিটিআরএফ), মোঃ মুরাদ হোসাইন, এক্সিকিউটিভ ডিরেক্টর, অলটারনেটিভ সোশ্যাল অ্যান্ড স্কিল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মোঃ আব্দুর রশিদ সোহাগ, প্রেসিডেন্ট, স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঝুমোনা মুল্লিক, ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর, নিউরোশেড, সাজিব আশরাফুল ইসলাম, ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর, গ্রিনটেক সোলার, ফেরদৌস আলম, ফাউন্ডার ও সিইও, এটোভা টেকনোলজি, মিশাল ইসলাম, হেড কোচ, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, রাজিকুল হাসান রিফাত, ফাউন্ডার, ওয়েলবিয়িং কেয়ার ফাউন্ডেশন, তৌফিকুর রহমান, রাইজিং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার, আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ডিবিটেক/পিএস/ইকে