সোশ্যাল অ্যাপে ইফতারে কোন মসজিদে বিরিয়ানি দেবে!
এবার রোজায় কোন মসজিদে ইফতারে বিরিয়ানি কিংবা তেহারি দেবে তা জানাতে প্রকাশিত হয়েছে সোশ্যাল অ্যাপে। এমনই এক অ্যাপ ‘বিরিয়ানি দিবে’ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অ্যাপে রিয়েল টাইমে দেখা যাচ্ছে কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে। এছাড়াও পোস্টটি কতটা নির্ভরযোগ্য সে বিষয়ে সোশ্যাল মিডিয়ার মতো লাইক-ডিজলাইক অপশন রাখা হয়েছে।
অ্যাপ থেকে আপডেট নিয়ে জানা যাচ্ছে কোন মসজিদে বিরিয়ানি দেবে ইফতারে। সেখানে সর্বমোট পোস্টের পাশে কতজন নিশ্চিত করেছেন তার সংখ্যা যেমন আছে তেমনি মসজিদগুলোর গুগল লোকেশনও জুড়ে দেয়া হয়েছে।
সোশ্যাল এই অ্যাপটি ডেভেলপ করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(আইইউবিএটি)-তে কম্পিউটর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তিনি।
ক্রাউড সোর্সিং করে চালানো হচ্ছে অ্যাপটি। ওয়েব অ্যাপটি প্রবেশ করতেই চাওয়া হচ্ছে সার্ভারের খরচ সঙ্কুলানের আবেদন।
এ বিষয়ে ডিজিবাংলাটেকডটনিউজকে তিনি বলেন, গত রাত তিনটায় ডিডস অ্যাটাকের শিকার হন। ফলে তার ব্যক্তি উদ্যোগে শুরু করা ১০০জিবি ক্যাপাসিটির লোকাল সার্ভার হ্যাং করে। বট আক্রমণ মোকাবেলা করতে এখন আমার নাকাল অবস্থা। পুরো রমজান জুড়ে সেবাটি চালু রাখতে হলে ২টিবি’র মতো সর্ভার স্পেস দরকার। সে করাণেই এই সাহয্য চাওয়া।
তথ্যের সত্যতা কিভাবে যাচাই করছেন জানতে চাইলে তরুণ এই ডেভলপার আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স জানান,২০০ আপ ভোট ছাড়া এটি সত্য নয় দেখায়।
কেন এটি তৈরি করলেন প্রশ্নের জবাবে বললেন, সারাবছর ঘরে কিংবা রেস্টুরেন্টে বিরিয়ানি-তেহারি খেলেও সবার আগ্রহ থাকে রোজার মাসে ইফতারে মসজিদে দেওয়া বিরিয়ানি নিয়ে। প্রতি বছর এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানান ধরনের মজার পোস্ট, মিম। সেই ভাবনা থেকেই এই অ্যাপ তৈরি করা।
দ্বিতীয় রোজা থেকেই সোশ্যাল মিডিয়া সয়লাব অ্যাপটির লিংক। চলছে মজার ছলে নানান মন্তব্যের বন্যা। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে। যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে। ফলে অন্যান্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন কোথায় আজ কোন মসজিদে দেওয়া হচ্ছে বিরিয়ানি। এলাকার মসজিদে যদি আজ বিরিয়ানি বা তেহারি দেয় তাহলে আপনিও এই অ্যাপে তা আপডেট করা যাচ্ছে বিরিয়ানি দেবে অ্যাপে।
ডিবিটেক/ডিএইচই/ইকে







