অমর একুশে শহীদ মিনারে শ্রদ্ধা জানালো আইএসপিএবি

অমর একুশে  শহীদ মিনারে  শ্রদ্ধা জানালো আইএসপিএবি
২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:২১  

অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পুস্পস্তবক অর্পণ করলো ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। 

২১ ফেব্রুয়ারি, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন আইএসপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ, পরিচালক মো: রাশেদুর রহমান (রাজন) ও আইএসপিএবি'র অন্যান্য সদস্য, কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ। 

এছাড়াও দেশের বিভাগীয় শহরে আইসপিএবি'র সকল বিভাগীয় সাব- কমিটি  প্রতিনিধিদের পক্ষ থেকেও স্ব স্ব বিভাগীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময়ে বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এ সময় অমর ২১শের কালজয়ী গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি" গানে গানে শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে