নতুন মন্ত্রীকে আইএসপিএবি নেতাদের ফুলেল শুভেচ্ছা
সচিবালয় এবং আইসিটি টাওয়ারে কর্মব্যস্ত প্রথম কার্যদিবস পালনের পর ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। ১৮ ফেব্রুয়ারি, বুধবার রাতে মন্ত্রীর বারিধারর বাসভবনে গিয়ে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান সংগঠনটির কার্য নির্বাহী কমিটির সদস্যরা।
এসময় টেলিকম খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন মন্ত্রীর সঙ্গে আলাপ করেন ব্যবসায়ী নেতারা। মন্ত্রী তাদের কথা শুনে সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাদেশকে এই খাতে একটি টেকসই অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম; জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি নেয়ামুল হক খান, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব–১ মাহবুব আলম, যুগ্ম মহাসচিব–২ ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ও কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ। পরিচালক হয়েছেন রাশেদুর রহমান, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে স্বপন ফকির ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। এরপর মঙ্গলবার সকালে প্রথমে সংসদ সদস্য এবং বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেন। প্রথমবার সংসদ সদস্য হয়েই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি’র মন্ত্রিসভায় স্থান পেয়ে বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি। এরপর মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সভায় যোগ দেন ফকির মাহবুব আনাম।
ডিবিটেক/এসএইচ/ইকে







