কম্পিউটারে মৌলিক জ্ঞানে চাকরি দিচ্ছে ব্র্যাক
কক্সবাজারের উখিয়া অশ্রয়কেন্দ্রে কাজের জন্য মৌলিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিশেষ করে এমএস অফিস স্যুটে দক্ষ স্নাতকদের চাকরি দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক।
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সংস্থাটির এইচসিএমপি বিভাগের অধীনে ফিল্ড ফ্যাসিলিটেটর পদে অনলাইনেই আবেদন করতে পারবেন আগ্রহীরা।
সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। ছেলে-মেয়ে উভয় লিঙ্গের প্রার্থীই আবেদন করতে পারবেন।
চুক্তিভিত্তিক এই নিয়োগে আবেদনকারীর সংশ্লিষ্ট কাজে এক বছর কাজের অভিজ্ঞতার পাশাপাশি বিশেষ করে জরুরী প্রেক্ষাপট সম্পর্কে ধারণা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। সুযোগ-সুবিধার মধ্যে মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা রয়েছে।
ডিবিটেক/এনএ/ইকে







