অতিরিক্ত মদ্যপানে রিকশাচালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীর ধোলাইপাড় এলাকায় অতিরিক্ত মদ্যপানে রনি হোসেন (৩৭) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলে মৃত রনি হোসেনের ভাই মো. রবিউল্লাহ জানান, কদমতলীর ধোলাইপাড় বাজার এলাকায় তাদের বাসা। তার বাবার […] The post অতিরিক্ত মদ্যপানে রিকশাচালকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অতিরিক্ত মদ্যপানে রিকশাচালকের মৃত্যু
১৬ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: রাজধানীর কদমতলীর ধোলাইপাড় এলাকায় অতিরিক্ত মদ্যপানে রনি হোসেন (৩৭) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে মৃত রনি হোসেনের ভাই মো. রবিউল্লাহ জানান, কদমতলীর ধোলাইপাড় বাজার এলাকায় তাদের বাসা। তার বাবার নাম মো. জাকির হোসেন। রনি পেশায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন। গত দুই বছর আগে লাইজু আক্তারকে বিয়ে করেন রনি। স্ত্রী লাইজু অন্ত্বসত্বা। চলতি মাসেই তার সন্তান হওয়ার কথা রয়েছে।

রবিউল্লাহ আরও জানান, গত ১৪ অক্টোবর রাতে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যান রনি। সেখানে অতিরিক্ত মদ পান করেন তিনি। এরপর থেকে বাসায় অসুস্থ অবস্থায় ছিলেন তিনি। আজ সকাল থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ধোলাইপাড় এলাকা থেকে ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, অতিরিক্ত মদপান করেছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানায় অবগত করা হয়েছে।

The post অতিরিক্ত মদ্যপানে রিকশাচালকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.