৪ রানে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের
স্বাগতিক পাকিস্তানকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপার লড়াইয়ে ফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলংকা। অল্পের জন্য লংকানদের আর হারাতে পারল না বাংলাদেশ। অধিনায়ক সাদিয়া ইসলামের ফিফটি পেয়েছেন, সাদিয়া আক্তার আজও ঝোড়ো ইনিংস খেলেছেন। তবু শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরে শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের। তিন দেশকে […] The post ৪ রানে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের first appeared on Sarabangla | Breaking News | Sports | Enterta

স্বাগতিক পাকিস্তানকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপার লড়াইয়ে ফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলংকা। অল্পের জন্য লংকানদের আর হারাতে পারল না বাংলাদেশ। অধিনায়ক সাদিয়া ইসলামের ফিফটি পেয়েছেন, সাদিয়া আক্তার আজও ঝোড়ো ইনিংস খেলেছেন। তবু শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরে শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের।
তিন দেশকে নিয়ে ত্রিদেশীয় এই সিরিজটা টি-টোয়েন্টি ফরম্যাটে। পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৭ উইকেটে ১৫৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
১৫৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় রান শূন্য থাকতেই ফেরেন দুই ওপেনার মাইমুনা নাহার ও অচেনা জান্নাত। ২১ রানে তৃতীয় উইকেট হারিয়ে আরও চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে নিশিতা আক্তার নিশি ও অধিনায়ক সাদিয়া ইসলাম ৬৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে। ৩৩ বলে ৩২ রান করে রানআউট হন নিশি। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক সাদিয়া। ৩৫ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৯ রান করেন অধিনায়ক।
শেষ দিকে সাদিয়া আক্তার ২২ বলে ৩৫ রানের কার্যকারী একটা ইনিংস খেলেন। ৩টি ছক্কা ও ১টি চারে এই রান করেন সাদিয়া আক্তার। তবে শেষ পর্যন্ত লক্ষ্য থেকে ৪ রান দূরে থেমে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে চামুডি প্রবোধ ও চামোধী হেরাত নেন দুটি করে উইকেট।
এর আগে শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন সানজানা কবিন্দি। ৪৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। উদ্বোধনী জুটিতে ভিমোক্ষা বালসুরিয়ার সঙ্গে ৪৯ রান যোগ করেন সানজানা। ভিমোক্ষা করেন ১৫ বলে ২৩ রান।
দ্বিতীয় উইকেটে নেথমী উপেকশার সঙ্গে সানজানার ৫৫ রানের জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। পরে উমায়ঙ্গনা পিরিসের অপরাজিত ২৮ ও দানোদ্যা সেওমিনির ১৫ রানে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানের পুঁজি পায় দলটি।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন জান্নাতুল ফেরদৌস, ফারজানা ইয়াসমিন, আফরিন মিম ও নিশিতা আক্তার নিশি। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন তিথি দাস।
The post ৪ রানে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





