মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর; পেতে পারেন টেলিকমের দায়িত্ব
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তাকেই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে জানাগেছে।
১৮ ফেব্রুয়ারি, বিনিএনপি’র নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার পর এমনটাই জানিয়েছেন তিনি। নুর বলেন, আলহামদুলিল্লাহ...তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে কল করা হয়েছে। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ।
এর আগে সকালে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি শিক্ষামন্ত্রী হচ্ছেন বলে খবর রয়েছে।
একইভাইবে মন্ত্রী হবার ডাক পেয়েছেন ডাক পেয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তাকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হবার তালিকায় নাম শোনা যাচ্ছে সালাহউদ্দিন আহমেদের।
ডিবিটেক/এসএইচ/আইএইচ







