সাশ্রয়ী ম্যাকবুকে নতুন রঙের ছোঁয়া
অ্যাপল তাদের পরবর্তী সাশ্রয়ী মূল্যের ম্যাকবুককে নতুন রঙে আনার পরিকল্পনা করছে বলে জানা গেছে। শিক্ষার্থী ও করপোরেট ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি এ ল্যাপটপে হালকা হলুদ, হালকা সবুজ, নীল ও গোলাপি রঙের পরীক্ষামূলক সংস্করণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
উক্ত তিনটি রঙের পাশাপাশি প্রচলিত রুপালি ও গাঢ় ধূসর রঙেও নকশা পরীক্ষা করা হয়েছে। তবে সব রঙ চূড়ান্ত সংস্করণে আসবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, রঙের পাশাপাশি মূল্যও হবে তুলনামূলক কম। নতুন ম্যাকবুকের দাম ধরা হতে পারে ৬৯৯ থেকে ৭৯৯ ডলারের মধ্যে।
খরচ কমাতে স্মার্টফোনের জন্য তৈরি প্রসেসর ব্যবহার করা হতে পারে এবং কিছু প্রযুক্তিগত সুবিধায় ছাড় দেওয়া হতে পারে।
তবে কাঠামোগত মান বজায় রাখতে প্লাস্টিকের বদলে উন্নত প্রক্রিয়ায় তৈরি অ্যালুমিনিয়ামের বডি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। মার্চে নতুন ম্যাকের আনুষ্ঠানিক ঘোষণার ইঙ্গিত মিলেছে।
ডিবিটেক/বিএমটি







