গুগল ফটোসে ছয়টি নতুন এআই ফিচার চালু

গুগল ফটোসে ছয়টি নতুন এআই ফিচার চালু
১২ নভেম্বর, ২০২৫ ১২:৫১  
১২ নভেম্বর, ২০২৫ ১১:৩২  

গুগল ফটোস ব্যবহারকারীদের জন্য ছয়টি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার চালু করেছে গুগল। এর মধ্যে অন্যতম হলো “হেল্প মি এডিট” ফিচার, যার মাধ্যমে এখন সহজেই ছবি সম্পাদনা করা যাবে। ব্যবহারকারীরা চাইলে প্রতিকৃতি বা দলগত ছবিতে বন্ধ চোখ খোলা, সানগ্লাস সরানোসহ বিভিন্ন পরিবর্তন করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।

এছাড়া “ন্যানো ব্যানানা” নামের নতুন ইমেজ এডিটর যুক্ত হয়েছে গুগল ফটোসে। এটি ব্যবহার করে ছবি রেনেসাঁ যুগের চিত্রকলা বা মোজাইক স্টাইলে রূপান্তর করা যাবে। একই সঙ্গে “ক্রিয়েট উইথ এআই” নামের নতুন সেকশন চালু হচ্ছে, যেখানে জনপ্রিয় অনুরোধ অনুযায়ী টেমপ্লেট থেকে ছবি সম্পাদনার কাজ শুরু করা যাবে।

গুগল জানিয়েছে, “আস্ক ফটোস” ফিচারটি এখন আরও ১০০টির বেশি দেশে ও ১৭টি ভাষায় চালু করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবি লাইব্রেরিতে নির্দিষ্ট বিষয় অনুসন্ধান করতে পারবেন।

এছাড়া নতুন “আস্ক” বাটনের সাহায্যে ছবি সম্পর্কিত প্রশ্ন করা বা মিল থাকা অন্যান্য ছবি খোঁজাও সম্ভব হবে। আপাতত এটি যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে চালু হচ্ছে।

ডিবিটেক/বিএমটি