সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুটপাটের অভিযোগ
ঢাকা: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকার করায় এ ঘটনা ঘটেছে বলে সালমান মুক্তাদির দাবি করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শ লোক হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। […] The post সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুটপাটের অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকার করায় এ ঘটনা ঘটেছে বলে সালমান মুক্তাদির দাবি করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শ লোক হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় তাদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। দুর্বৃত্তরা স্টুডিওতে ঢুকে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষের অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে দেওয়া হয়।
হামলার ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলে অভিযোগ করে সালমান মুক্তাদির বলেন, ‘বিএনপির লোকজন যারা করছে, এটা তোমাদের চাঁদাবাজি। কেন তোমরা আমার ড্রিমটা নষ্ট করছো? চাঁদাবাজি কর আর যাই কর, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নেই। আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালিয়ে যাব। দেশে থেকে না হলে দেশের বাইরে থেকে চালিয়ে যাব।’
ফেসবুক লাইভে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি। বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক। এ দেশে কেউ কোনো দলের তোষামোদি না করলে তার নিরাপত্তা অনিশ্চিত।’
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুইজনকে ছোরাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
The post সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুটপাটের অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





