দুর্লভ খনিজ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

দুর্লভ খনিজ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা প্রত্যাহার
৩ নভেম্বর, ২০২৫ ১৭:২৯  

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্প্রতি সম্পাদিত নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে চীন দুর্লভ খনিজ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, শনিবার এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। খবর টেকক্রাঞ্চ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং-এর সাম্প্রতিক বৈঠকে এই চুক্তি সম্পন্ন হয়। হোয়াইট হাউস জানায়, চীন অক্টোবর মাসে ঘোষিত রপ্তানি নিষেধাজ্ঞা স্থগিত করবে এবং রেয়ার আর্থ, গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি ও গ্রাফাইট রপ্তানির জন্য পুনরায় সাধারণ লাইসেন্স ইস্যু করবে।

এই সিদ্ধান্তের ফলে ২০২৫ সালের এপ্রিল ও ২০২২ সালের অক্টোবরে আরোপিত সীমাবদ্ধতাগুলো কার্যত বাতিল হবে। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দুর্লভ খনিজ উৎপাদক, যা স্মার্টফোন, চিপ ও অন্যান্য প্রযুক্তিপণ্যের জন্য অপরিহার্য।

চীন যখন বিদেশি কোম্পানির জন্য এসব খনিজ রপ্তানিতে কঠোর লাইসেন্স ব্যবস্থার ঘোষণা দেয়, তখন ট্রাম্প প্রশাসন অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিল। নতুন সমঝোতার ফলে যুক্তরাষ্ট্র এখন সেই শুল্ক আরোপ স্থগিত করেছে এবং চীনা পণ্যের ওপর অন্যান্য বাণিজ্য শুল্ক এক বছরের জন্য স্থগিত রাখবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ডিবিটেক/বিএমটি