এনআইডি সেবা নিয়ে মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার মান বাড়াতে ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার) এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, ইসির সিনিয়র সচিবের […] The post এনআইডি সেবা নিয়ে মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এনআইডি সেবা নিয়ে মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০  

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার মান বাড়াতে ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার) এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, ইসির সিনিয়র সচিবের সভাপতিত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়া সংক্রান্ত মতবিনিময় সভা আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তারা জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করবেন।

The post এনআইডি সেবা নিয়ে মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.