হেফাজত আমিরের সঙ্গে ৭ ইসলামী দলের বৈঠক, লিয়াজোঁ কমিটি গঠন

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে কওমি ঘরানার ৭টি ইসলামি রাজনৈতিক দলের কয়েক ঘণ্টাব্যাপী এক রুদ্ধতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৭ দলের একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের উদ্দেশ্য ছিল- ৭ ইসলামি […] The post হেফাজত আমিরের সঙ্গে ৭ ইসলামী দলের বৈঠক, লিয়াজোঁ কমিটি গঠন first appeared on Sarabangla | Breaking Ne

হেফাজত আমিরের সঙ্গে ৭ ইসলামী দলের বৈঠক, লিয়াজোঁ কমিটি গঠন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০  

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে কওমি ঘরানার ৭টি ইসলামি রাজনৈতিক দলের কয়েক ঘণ্টাব্যাপী এক রুদ্ধতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৭ দলের একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের উদ্দেশ্য ছিল- ৭ ইসলামি দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করা। ভবিষ্যতে একত্রে পথচলার খসড়া রূপরেখা চূড়ান্ত করা। ওলামা মাশায়েখ সঙ্গে নিয়ে দেশ জাতি ও উম্মার কল্যাণে ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এক প্ল্যাটফর্মে একে অপরের পরামর্শের ভিত্তিতে সামাজিক ও রাজনৈতিক কাজ করাসহ দলগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।

বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি জসীম উদ্দিন বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে ৭ দলের ঐক্যের প্রক্রিয়া এগিয়ে নিতে হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতার পাশাপাশি সাত দলের প্রতিটি থেকে তিনজন করে প্রতিনিধি রাখা হয়েছে। আগামী ২২ অক্টোবর বৈঠক করে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির মুফতি জসীমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরী ও যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ সাত দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

The post হেফাজত আমিরের সঙ্গে ৭ ইসলামী দলের বৈঠক, লিয়াজোঁ কমিটি গঠন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.