ভোটার এলাকা পরিবর্তন: আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এবার আবাসস্থল পরিবর্তনকারী নাগরিকদের ভোটকেন্দ্র বা ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব নাগরিক সাম্প্রতিক সময়ে বাসস্থান পরিবর্তন করেছেন, তারা আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই স্থানান্তরের আবেদন সম্পন্ন করতে পারবেন। শনিবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগ থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের একটি নির্দেশনাপত্র […] The post ভোটার এলাকা পরিবর্তন: আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত first appeared on Saraban

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এবার আবাসস্থল পরিবর্তনকারী নাগরিকদের ভোটকেন্দ্র বা ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যেসব নাগরিক সাম্প্রতিক সময়ে বাসস্থান পরিবর্তন করেছেন, তারা আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই স্থানান্তরের আবেদন সম্পন্ন করতে পারবেন।
শনিবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগ থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের একটি নির্দেশনাপত্র পাঠানো হয়েছে।
ইসির নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ অক্টোবর আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও ইস্যুর কাজ সম্পাদন করা হবে। পরবর্তীতে ৫ নভেম্বরের মধ্যে প্রাপ্ত সব আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। নির্ধারিত এই সময়সূচির মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই অর্থাৎ আগামী জানুয়ারি থেকে সারাদেশের ইউনিয়ন পরিষদগুলোতে ধারাবাহিক নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
The post ভোটার এলাকা পরিবর্তন: আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





