ভবনের নিরাপত্তায় ড্রোন ব্যবহার করবে ইসি

ভবনের নিরাপত্তায় ড্রোন ব্যবহার করবে ইসি
৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৩  

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় নির্বাচন ভবনের নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দেয়ার কথা জানিয়েছে সংস্থাটির একটি সূত্র।

সূত্রমতে, আগে কখনো আগারগাঁওয়ো ইসি ভবনের নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার করা না হলেও এবার পরিস্থিতি অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি ‘ক্রিটিক্যাল’ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জানাগেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনে ইসি ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে এই ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইসি’র নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের দিন সারাদেশে ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকলেও প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে ড্রোন ব্যবহার করতে পারবে।

এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহলের জন্য ভোটকেন্দ্রের বিদ্যমান সিসি ক্যামেরা ব্যবহার করাসহ যে যে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা নেই সেসব কেন্দ্রে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপনে অর্থ বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

ডিবিটেক/বিএমএন/ইকে