ভাইবারে জিআইএফ ক্রিয়েটর ফিচার চালু

১ জুলাই, ২০২০ ১৪:৫১  
আইফোন অপারেটিং সিস্টেমে (আইওএস) নতুন জিআইএফ ক্রিয়েটর ফিচার চালু করেছে মেসেজিং অ্যাপ রাকুতেন ভাইবার। অল্পদিনের মধ্যে অ্যান্ড্রয়েডেও ফিচারটি চালু হবে বলে জানিয়েছেন রাকুতেন ভাইবারের চিফ অপারেটিং অফিসার অফির ইয়াল। তিনি মনে করেন, ইমোজি ব্যবহারের মাধ্যমে যদি একটি শব্দ বোঝানো যায়; তবে, জিআইএফ ও স্টিকার দিয়ে পুরো বাক্যই বোঝানো যাবে। আর এই কাস্টম জিআইএফ ফিচারের মাধ্যমে বাংলাদেশের ভাইবার ব্যবহারকারীরা আরও সহজে এবং স্বতঃস্ফূর্তভাব তাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন। এর মাধ্যমে যে কোন চ্যাটে ভাইবার ব্যবহারকারীরা অ্যাপের নতুন ক্যামেরা দিয়ে ছোট ভিডিও রেকর্ড করতে পারবেন অথবা গ্যালারি থেকে ভিডিও নির্বাচিত করে তা বুমেরাং, ফাস্ট প্লে অথবা রিভার্স মোডে নিয়ে লেজেন্ডারি লুপিং জিআইএফ তৈরি করতে পারবেন। এজন্য প্রথমে ভিডিওকে জিআইএফে পরিণত করতে হবে। এরপর ভিডিওটিকে কেটে জিআইএফের জন্য উপযোগী অংশটুকু বেছে নিতে হবে। জিআইএফের জন্য একটি প্লে মোড বেছে নিতে হবে- এন্ডলেস লুপিং এর জন্য বুমেরাং থেকে রিভার্স মোড, স্লো প্লে এবং দ্বিগুণ বা চারগুণ জোরেও প্লে করা যাবে এ জিআইএফ। এবং নতুন জিআইএফকে বিভিন্ন ফন্ট ও রঙ দিয়ে ভিন্ন আঙ্গিক দেয়া যাবে এবং এর পাশাপাশি ডুডল কিংবা স্টিকারও বানানো যাবে।