কোটি ডলারে রকেট গাড়ি
২০১৯ সালে কালাহারি মরুভূমিতে ইতিহাসের দ্রুততম গাড়ি হয়ে ওঠে ব্লাডহাউন্ড। লক্ষ্য ছিলো ঘন্টায় এক হাজার মাইল বেগে ছুটতে সক্ষম হবে এই সুপানরসনিক গাড়িটি। কিন্তু এখন লক্ষ্য পৌঁছতে প্রয়োজন আরো বিনিয়োগ। আর তা সংগ্রহ করতে এক কোটি ১১ লাখ মার্কিন ডলারে বিক্রির প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ।
ঘন্টায় ৭৬৩ মাইল গতির আগের রেকর্ড ভাঙতে প্রয়োজন আরো একটি নতুন রকেট মোটর। তার জন্য প্রয়োজন বাড়তি বিনিয়োগ।
২০১৮ সালে একবার দেউলিয়া হওয়ার পথে ছিলো ‘ব্লাডহাউন্ড ল্যান্ড স্পিড রেকর্ড’ প্রকল্প। সে সময় প্রকল্পটিতে বিনিয়োগ করে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বর্তমান মালিক ল্যান ওয়ারহাস্ট। কিন্তু এখন প্রকল্পে বিনিয়োগ ছেড়ে দেওয়ায় এবার এক কোটি ১১ লাখ ডলারে গাড়িটি বিক্রি করতে চাইছে ব্লাডহাউন্ড দল।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ২০১৯ সালের শেষে পরীক্ষায় সর্বোচ্চ ৬২৮ মাইল গতিবেগ তুলেছে রকেট গাড়িটি। মহামারীতে বাধা পড়েছে এই প্রকল্পের গতি। গাড়িটির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে ব্লাডহাউন্ডের এখনও আরেকটি রকেট দরকার।
ওয়েবসাইটে ব্লাডহাউন্ড বলেছে, “করোনাভাইরাস পরবর্তী বিশ্বে এই ‘প্রকৌশল অভিযান’ চালিয়ে যেতে ব্লাডহাউন্ড দলের এখন নতুন মালিক দরকার।”
রেকর্ড ভাঙ্গার প্রচেষ্টা যত সামনে আসবে তহবিল সংগ্রহের চেষ্টা যতো সম্ভাবনা ততো বাড়বে বলেও উল্লেখ করেছে ব্লাডহাউন্ড দল। স্পনসরশিপ বিক্রির মাধ্যমেও অর্থ জোগাড় করা যেতে পারে বলেও জানিয়েছে দলটি।