ইনস্টাগ্রাম বাল্ক ডিলিট ফিচার চালু

১১ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৫৪  
পোস্ট, কমেন্ট বা অন্যান্য অ্যাক্টিভিটির পোস্টসহ অতীতের বিভিন্ন কর্মকাণ্ড একবারে মুছে ফেলার সুযোগ করে দিয়ে ‘বাল্ক ডিলিট’ ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এনগেজেটের খবরে বলা হয়েছে, ব্যবহারকারীর প্রোফাইলে “ইয়োর অ্যাক্টিভিটি” নামে পাওয়া যাবে ফিচারটি। মূলত অতীতে জমে থাকা বিভিন্ন কর্মকাণ্ডকে সহজেই সরিয়ে ফেলার উদ্দেশেই এই অপশনটি চালু করা হয়েছে। এর অ্যাকাউন্ট ডিলিট না করে একটা একটা করে পোস্ট ডিলিট করতে হতে। নতুন এই অপশনে অতীতের টাইমলাইন এবং স্টোরি পোস্ট সহজেই প্রিভিউ করে মুছে ফেলা সম্ভব। এছাড়া লাইক এবং অন্যদের ফিডে কমেন্টও রিভিউ করে ডিলিট করা যাবে। এগুলোর পাশাপাশি আরও একটি শর্টকাট যোগ করা হয়েছে যার মাধ্যমে দেখা যাবে অ্যাপের ভেতর সার্চ ইতিহাস, অ্যাকাউন্টের অন্যান্য অ্যাক্টিভিটিসহ কোনও লিংকে কী পরিমাণ সময় ব্যয় করা হচ্ছে। মূলত টিনএজারদের জন্য এমন ফিচার আনা হয়েছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। অবশ্য চলতি মাসে যুবকদের জন্য সেফটি ফিচার বাড়ানোর ব্যাপারে অনেক মহল থেকে চাপ সৃষ্টি করতে থাকলে ফিচারটি চালু করতে বাধ্য হয়েছ তারা।