অনলাইন কেনাকাটায় চালু হলো “ক্যাশলেস পে”

১২ জুলাই, ২০২০ ১২:০০  
ইকমার্সের জন্য দেশে প্রথম বারের মতো চালু হলো যোগাযোগবিহীন পেমেন্ট-অন-ডেলিভারি সলিউশন “ক্যাশলেস পে”। এর ফলে পস মেশিন ছাড়াই অ্যাপের মাধ্যমে পণ্য হাতে পেয়ে তিন ধাপে পণ্য ও সেবামূল্য পরিশোধ করতে পারবেন ক্রেতা। মাস্টার কার্ড ও ইস্টার্ন ব্যাংকের সঙ্গে যৌথভাবে এই সেবা চালু করেছে পেপারফ্লাই। এ জন্য এক হাজার ডেলিভারি ম্যানের কাছে বিশেষ এই অ্যাপ সেবা নিশ্চিত করবেন। রবিবার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এই সেবাটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে লাইট ক্যাসেলের সিইও বিজন ইসলাম মূল প্রবন্ধে জানান কোভিডে দেশে ১৫ শতাংশ ক্যাশলেস পেমেন্ট বেড়েছে। পেপার ফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন ইস্টার্ন ব্যাংকের হেড অব রিটেইল মোর্শেদ আনোয়ার। মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল জানান, শিগগিরি লিংকের পর কিউআর কোর্ডে পেমেন্ট সুবিধা চালু করবেন তারা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, ই-ক্যাব সভাপতি শমী কায়সার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির প্রমুখ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।