রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত

রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া আইনের প্রয়োগ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ অক্টোবর) এ সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়ার তেল আমদানির কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের যে হুমকি ছিল, তা আপাতত কমেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি সম্পন্ন […] The post রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত first appeared on Sarabangla | Breaking News |

রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত
১৭ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া আইনের প্রয়োগ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৬ অক্টোবর) এ সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়ার তেল আমদানির কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের যে হুমকি ছিল, তা আপাতত কমেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনাও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ আইনটির আওতায় রাশিয়ার তেল কেনা প্রধান দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছিলেন ট্রাম্প। চীন ও ভারতও এ শুল্কের ঝুঁকিতে ছিল। আইনটির লক্ষ্য ছিল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নের জন্য রাশিয়ার জ্বালানি আয় কমিয়ে দেওয়া। তবে আইনের ১১৫ নম্বর ধারায় জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে নিষেধাজ্ঞা প্রয়োগে ছাড় দেওয়ার ক্ষমতা রাখা হয়েছিল। ট্রাম্প সেই ধারার আওতায় আইনটির প্রয়োগ স্থগিত করেছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের ডিজেল রফতানি সীমিত করার হুমকি দেন ট্রাম্প। পরে জি-৭ দেশগুলোকে তাদের জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল পেট্রোলিয়ামজাত পণ্য ছাড়তে রাজি করান তিনি। এর পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহের চুক্তির ঘোষণা দেন।

গত সপ্তাহে ট্রাম্প জানান, পুতিন যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহে সম্মত হয়েছেন। নভেম্বরে আরও ৫ লাখ টন এবং এরপরপরই আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। এ ছাড়া রাশিয়ার শোধনাগারগুলোর পরিস্থিতির ওপর নির্ভর করে অল্প সময়ের মধ্যে আরও ৩০ লাখ টন ডিজেল বাজারে ছাড়ার কথাও জানান তিনি।

শুল্ক আরোপের হুমকি আপাতত কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থানে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের বিষয়ে মোটামুটি সমঝোতা রয়েছে। কোনো দেশ বা খাতের উৎপাদন সক্ষমতা বাজারের চাহিদার চেয়ে বেশি হলে তাকে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বলা হয়। এতে পণ্যের সরবরাহ বেড়ে দাম কমে যেতে পারে এবং অন্য দেশের উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

যুক্তরাষ্ট্রের আগের একটি তদন্তের পর ভারত জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। চলতি মাসে ভারতসহ জি-২০-এর দেশগুলোও নির্দিষ্ট কিছু ভৌগোলিক অঞ্চলে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে।

The post রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.