ভারতের সঙ্গে কূটনৈতিক সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে জোরালোভাবে উত্থাপন করবে বাংলাদেশ। সূত্র জানায়, দুই দেশের মধ্যে বৈঠকটি অক্টোবরের শেষদিকে আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে দুর্গাপূজার কারণে নভেম্বরের শুরুতে সংলাপটি আয়োজনের আগ্রহ প্রকাশ করে […] The post ভারতের সঙ্গে কূটনৈতিক সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ first appeared

ভারতের সঙ্গে কূটনৈতিক সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১৩:০০  

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে জোরালোভাবে উত্থাপন করবে বাংলাদেশ।

সূত্র জানায়, দুই দেশের মধ্যে বৈঠকটি অক্টোবরের শেষদিকে আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে দুর্গাপূজার কারণে নভেম্বরের শুরুতে সংলাপটি আয়োজনের আগ্রহ প্রকাশ করে ভারত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগেই ঢাকায় মহাপরিচালক পর্যায়ে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নটি বিশেষ গুরুত্ব পাবে। দুই দেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে আসন্ন এই সংলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান এবং আলোচনার অগ্রগতি পরবর্তী সময়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক নোটের মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল ঢাকা। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও তার প্রত্যর্পণের বিষয়ে ভারতকে নতুন করে অনুরোধ জানানো হয়।

The post ভারতের সঙ্গে কূটনৈতিক সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.