১ লাখ ৩৯ হাজার টাকা থেকে শুরু হচ্ছে সি ৩৫ সিরিজের দাম

রিভোর দুটি ইলেকট্রিক মোটরবাইক উন্মোচন

বাংলাদেশের ইভি বা ইলেকট্রিক ভেহিক্যাল বাজারে দুটি নতুন বিদ্যুৎচালিত মোটরসাইকেল উন্মোচন করেছে রিভো বাংলাদেশ। আকর্ষণীয় ডিজাইন ও পরিবেশবান্ধব প্রযুক্তির এই বাইক দুটির মাধ্যমে দেশীয় বাজারে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

রিভোর দুটি ইলেকট্রিক মোটরবাইক উন্মোচন
৯ জুলাই, ২০২৬ ১৭:৪৪  

'রাইড ডিফরেন্স’ প্রতিপাদ্যে বাংলাদেশের বাজারে দুইটি নতুন ইলেকট্রিক মোটর সাইকেল উন্মোচন করলো রিভো বাংলাদেশে। ৯ জুলাই, বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু-তে চারটি ভিন্ন রঙে উন্মোচন করা হয় বিদ্যুত চালিত দ্বি চক্র যানটি।

​এসময় সি ৩৫ মডেলের দাম ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা এবং সি ৩৫ ওয়াই এর দাম ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা ঘোষণা করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. ভেন নি।

অনুষ্ঠানে বাইক দুটিতে বডির জন্য ৫ বছর এবং ব্যাটারি ও মোটরের জন্য ২ বছর পর্যন্ত বিনামূল্যের বিক্রয়োত্তর সেবা ঘোষণা করেন রিভো'র গ্লোবাল রিসার্চ মি. প্যাসকেল।

​নতুন বাইকে পাওয়ার, রেঞ্জ ও ডিজাইনে গুরুত্বারোপ করার কথা জনানা ট্রান্সশন হোল্ডিংস এর সহ প্রতিষ্ঠাতা আরিফ চৌধুরী।

দক্ষিণ এশিয়া সহ ১৫টি দেশে নিজেদের বিস্তারের পাশাপাশি বাংলাদেশের বাজারের সম্ভাবনা জানিয়ে ইভির ইতিহাস তুলে ধরেন ভিভো গ্লোবাল মার্কেটিং ম্যনেজার মি শাইন।

​অনুষ্ঠানে জানানো হয়, সি ৩৫ এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৬০ কিলোমিটার এবং সি ৩৫ ওয়াই এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৫৫ কিলোমিটার। অনুষ্ঠানটিতে ব্র্যন্ড ফোরাম সভাপতি সাজিদ হোসেন, বাফুফে সহ সভপপতি ও আই স্মার্টু প্রতিষ্ঠাতা রেজওয়ানুল হক, ইউটিউবার সালমান মুক্তাদির প্রমুখ উপস্থিত ছিলেন।
​//ডিবিটেক/এসএ/ইকে//