৫জি ডাইমেনসিটি ১২০০ চিপসেটে আসছে রিয়েলমির নতুন ফোন
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার ফ্যানদের জন্যে মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ১২০০ ফাইভজি চিপসেটে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে আসছে। রিয়েলমি’র নতুন ফোনটি এই চিপসেট ব্যবহারকারি প্রথম স্মার্টফোনগুলোর মধ্যে একটি হতে চলেছে। ২০ জানুয়ারি এ ঘোষণা দিয়েছে রিয়েলমি।
৬ ন্যানোমিটারের ডাইমেনসিটি ১২০০ ফ্ল্যাগশিপ ফাইভজি স্মার্টফোন চিপটি অত্যাধুনিক প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে, যা অসাধারণ সার্বিক কার্যক্ষমতা প্রদান করবে পাশাপাশি বিদ্যুৎ খরচও খুব কম হবে। এর সাথে এই শক্তিশালী চিপসেট বিরামবিহীন ফাইভজি কানেকশনের নেতৃত্ব দিয়ে গ্রাহকদেরকে দিবে এক অনন্য অভিজ্ঞতা। এআই মাল্টিমিডিয়া ক্ষেত্রে, বিশেষত ইমেজিং এবং গেমিং-এ ডাইমেনসিটি ১২০০ খুবই উন্নত পারফরমেন্স দিবে।
এই অত্যাধুনিক ডাইমেনসিটি ১২০০ চিপসেটে ব্যবহারে রিয়েলমির নতুন ফোনে গ্রাহকরা আরো উন্নত ফাইভজি সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো উন্নত হবার পাশাপাশি, ক্যামেরা এবং মাল্টিমিডিয়ার (ভিডিও এবং গেমস) ব্যবহারে ব্যবহারকারীরা এক অনন্য অভিজ্ঞতা পাবেন।
রিয়েলমির প্রতিষ্ঠাতা, সিইও এবং প্রেসিডেন্ট স্কাই লি এ ব্যাপারে বলেন, “রিয়েলমি যাত্রার শুরু থেকেই মিডিয়াটেকের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে আসছে। ফাইভজি এর পপুলারাইজার হিসেবে রিয়েলমি বিশ্বজুড়ে এর ব্যবহারকারীদের জন্য ট্রেন্ডসেটিং ডিজাইন ও লিপ-ফরোয়ার্ড পারফরমেন্সের ফাইভজি স্মার্টফোন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে আমরা দুর্দান্ত গ্রাহকপ্রিয়তা লাভ করেছি। ২০২১-এ সর্বশেষ প্রজন্মের ডাইমেনসিটি ফাইভজি ফ্ল্যাগশিপ চিপের সাথে আমরা ফোন নিয়ে আসছি এবং বিশ্বজুড়ে ফাইভ’জিকে জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছি।”